1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
লালমাইয়ে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত - cumillarswadinsangbad
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:৫৫|
শিরোনামঃ
মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক ৯ লাখ টাকায় রোহিঙ্গাদের বাংলাদেশি বানানোর অভিযোগ! শহীদ ইমাম হাসান তায়িম ভূঁইয়ার ২য় শাহাদাতবার্ষিকী পালিত আজ আলহাজ্ব নূরুল ইসলাম কন্ট্রাক্টরের সপ্তম মৃত্যুবার্ষিকী প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে এক নারীর মৃত্যু ও আসামি গ্রেফতার লালমাইয়ে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহিদদের স্মরণে বুড়িচংয়ে আলোচনা সভা

লালমাইয়ে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

মোঃসালামত উল্লাহ
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬,
  • 60 Time View

মোঃসালামত উল্লাহ

কুমিল্লার লালমাই উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে ‘জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত হয়েছে। আজ ১৬ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশাত্মবোধ ও আত্মত্যাগকারী বীর শহীদদের স্মরণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত বিশ্বাস দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভাটি চমৎকারভাবে সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং জুলাই বিপ্লবের স্মৃতি চারণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এনামুল হক, লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, এবং উপজেলা বিএনপি নেতা মাওলানা মো. জাকির হোসেন।

বক্তারা বলেন, জুলাইয়ের শহীদরা আমাদের দেশের সূর্য সন্তান। তাদের এই আত্মত্যাগ বাঙালি জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফাহমিদা আফরোজ, উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদুল্লাহ এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।

ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে ও আন্দোলনের মাঠের স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মো. কবির হোসাইন রুমন, উপজেলা ছাত্র আন্দোলনের নেতা মেহেদী হাসান সাব্বির এবং শুভ।

দিবসটি উপলক্ষে লালমাই উপজেলার সকল মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডাসহ বিভিন্ন উপাসনালয়ে জুলাই আন্দোলনের শহীদদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। এছাড়াও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপুল সংখ্যক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork