1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
জুলাই শহিদদের স্মরণে বুড়িচংয়ে আলোচনা সভা - cumillarswadinsangbad
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| বিকাল ৩:৩২|
শিরোনামঃ
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সুযোগ পেলে ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল করতে চান সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া মুরাদনগরের প্রবীণ পত্রিকা হকার নিতাই চন্দ্র সাহার মৃত্যু ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত *গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী  বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন “চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

জুলাই শহিদদের স্মরণে বুড়িচংয়ে আলোচনা সভা

মোঃমোশারফ হোসেন :
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬,
  • 181 Time View

মোঃ মোশারফ হোসেন,
জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে কুমিল্লার বুড়িচংয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন।
সভায় বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহিদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে চিরকাল অনুপ্রেরণা জোগাবে। তাঁদের আদর্শ ধারণ করে মানবিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার, বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার, উপজেলা প্রকৌশলী আলিফ আহমেদ অক্ষর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মান্নান, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাসেল সারওয়ার, পল্লী বিদ্যুতের এজিএম আশরাফুল আলম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মীর হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাখাওয়াত আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্চয় দেবনাথ, উপজেলা সাব-রেজিস্ট্রার মীর হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাহেদুল আলম চৌধুরী এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. ফরহাদ আবেদীন ভূঁইয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির বাবুল, আবু নাছের মুন্সী, বিআরডিবির চেয়ারম্যান মো. কবির হোসেন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা মো. বশির আহমেদ, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, অর্থ সম্পাদক ফয়েজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. সাব্বির, আরিফ আহমেদ মাহাদি ও তারিকুল ইসলাম পিয়াস, জুলাই যোদ্ধাহত আবদুল সালাম, মো. শরীফুল ইসলাম ও কামরুজ্জামান পিয়াস, শিক্ষক প্রতিনিধি মাওলানা আবদুস সালামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সাংবাদিক, শিক্ষক এবং সুধীজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork