1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
মাদক ব্যবসার প্রতিবাদ করার সাংবাদিকের উপর হামলা - cumillarswadinsangbad
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| বিকাল ৩:২৬|
শিরোনামঃ
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সুযোগ পেলে ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল করতে চান সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া মুরাদনগরের প্রবীণ পত্রিকা হকার নিতাই চন্দ্র সাহার মৃত্যু ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত *গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী  বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন “চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

মাদক ব্যবসার প্রতিবাদ করার সাংবাদিকের উপর হামলা

মোঃ মাঈনুউদ্দিন বাহাদুর
  • Update Time : বুধবার, জুলাই ১৫, ২০২৬,
  • 138 Time View

কুমিল্লার মুরাদনগরে মাদক বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে মাদক ব্যবসায় প্রতিবাদ করায় স্থানীয় এক সাংবাদিকের উপর হামলা চালিয়ে আহত করেছে মাদক কারবারি চক্র।

গতশুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় বাঙ্গরা বাজার থানাধীন চাপিতলা বাজারে এই ঘটনা ঘটে।
আহত সাংবাদিক সুমন মিয়া(৩৫) চাপিতলা গ্রামের মনির মিয়ার ছেলে এবং দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি।
এই ঘটনায় আহত সুমনের পিতা বাদী হয়ে বাঙ্গরা বাজার থানার একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চাপিতলা বাজার সংলগ্ন আবু তাহেরের ছেলে বাছির পাগলা ও তার ছেলে পলাশ দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে। পিতা পুত্র মাদক বিক্রির মাধ্যমে এলাকার যুব সমাজকে বিপথগামী করার করার পাশাপাশি জোরপূর্ব হিন্দু ধর্মাবলম্বীদের সম্পত্তি আত্মসাত করে রেখেছেন।

এই বিষয়ে স্থানীয় সাংবাদিক সুমন ফেইজবুক পোস্টে এবং সরাসরি প্রতিবাদ করে। তার এসব প্রতিবাদে ক্ষিপ্ত হয়ে গত ১০জুলাই শুক্রবার সন্ধ্যায় মাদক ব্যবসায়ী বাসির তার ছেলে পলাশসহ ৫/৭ জনের একটি সন্ত্রাসী দল সাংবাদিক সুমনকে তার অফিস থেকে জোর পূর্বক টেনে হেচড়ে বের করে নিয়ে বেধড়ক মারধর করে। এসময় তার শোর চিৎকারে স্থানীয় কয়েকজন এগিয়ে এলে সংঘবদ্ধ চক্রটি তাদের উপরেও হামলা চালায়। হামলায় সুমনসহ আরও ৪ জন আহত হয়। স্থানীয়দের কুপের মুখে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় সুমনের নিকট থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। আহত অবস্থায় সুমনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।

এই ব্যাপারে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম বলেন, হামলার ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork