1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
দাউদকান্দিতে বেপরোয়া লং ভেহিকেলের ধাক্কায় নারীর মৃত্যু - cumillarswadinsangbad
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ৭:০৭|
শিরোনামঃ
প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে

দাউদকান্দিতে বেপরোয়া লং ভেহিকেলের ধাক্কায় নারীর মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, মে ১৭, ২০২৬,
  • 109 Time View
ইলিয়টগঞ্জ বাজারে দুর্ঘটনা; পালানোর সময় চালককে আটক করে জনতা, মামলা দায়ের

এম এ খায়ের ইমন, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজার সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেপরোয়া গতির একটি লং ভেহিকেলের ধাক্কায় খোরশেদা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা অভিমুখী একটি লং ভেহিকেল (রেজিস্ট্রেশন নম্বর: চট্ট মেট্রো ড-৮১-৪০৮২) দ্রুত ও বেপরোয়া গতিতে চলাচল করার সময় ইলিয়টগঞ্জ বাজার এলাকায় সড়কের উপর গাড়ির জন্য অপেক্ষমাণ খোরশেদা বেগমকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর গাড়ির চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন ধাওয়া করে গাড়িটি আটক করে এবং চালক মোঃ আলম (৫৫) কে ধরে ফেলে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক চালক মোঃ আলমের বাড়ি ফেনী জেলার বিরলী এলাকায়। তিনি আব্দুল মালেকের ছেলে।

গুরুতর আহত অবস্থায় খোরশেদা বেগমকে দ্রুত দাউদকান্দির গৌরিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত খোরশেদা বেগম দাউদকান্দি উপজেলার ভিকতলা এলাকার মৃত আলী আহম্মদের স্ত্রী।

এ ঘটনায় ঘটনাস্থলে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এসআই মোঃ ফারুক ইসলাম অভিযুক্ত চালককে হেফাজতে নেন এবং দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করেন।

পরে নিহতের ছেলে মোঃ হালিম (৩১) বাদী হয়ে রবিবার (১৭ মে ২০২৬) দাউদকান্দি থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি দাউদকান্দি থানার মামলা নম্বর-২৩, তারিখ ১৭/০৫/২০২৬ এবং এতে ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ১০৫ ধারায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানায়, এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং আটক চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork