1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
দাউদকান্দিতে বেপরোয়া লং ভেহিকেলের ধাক্কায় নারীর মৃত্যু - cumillarswadinsangbad
৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| বিকাল ৫:১২|
শিরোনামঃ
কুমিল্লা জামেয়া দারুল হুদা মাদ্রাসায় সবক অনুষ্ঠান অনুষ্ঠিত আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ সাংবাদিক নির্যাতনের বিচারহীনতায় বাড়ছে হামলা, হুমকির মুখে মুক্ত সাংবাদিকতা চান্দিনায় নকল মোড়কে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যও বাজারে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সুযোগ পেলে ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল করতে চান সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া মুরাদনগরের প্রবীণ পত্রিকা হকার নিতাই চন্দ্র সাহার মৃত্যু ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত

দাউদকান্দিতে বেপরোয়া লং ভেহিকেলের ধাক্কায় নারীর মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, মে ১৭, ২০২৬,
  • 176 Time View
ইলিয়টগঞ্জ বাজারে দুর্ঘটনা; পালানোর সময় চালককে আটক করে জনতা, মামলা দায়ের

এম এ খায়ের ইমন, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজার সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেপরোয়া গতির একটি লং ভেহিকেলের ধাক্কায় খোরশেদা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা অভিমুখী একটি লং ভেহিকেল (রেজিস্ট্রেশন নম্বর: চট্ট মেট্রো ড-৮১-৪০৮২) দ্রুত ও বেপরোয়া গতিতে চলাচল করার সময় ইলিয়টগঞ্জ বাজার এলাকায় সড়কের উপর গাড়ির জন্য অপেক্ষমাণ খোরশেদা বেগমকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর গাড়ির চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন ধাওয়া করে গাড়িটি আটক করে এবং চালক মোঃ আলম (৫৫) কে ধরে ফেলে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক চালক মোঃ আলমের বাড়ি ফেনী জেলার বিরলী এলাকায়। তিনি আব্দুল মালেকের ছেলে।

গুরুতর আহত অবস্থায় খোরশেদা বেগমকে দ্রুত দাউদকান্দির গৌরিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত খোরশেদা বেগম দাউদকান্দি উপজেলার ভিকতলা এলাকার মৃত আলী আহম্মদের স্ত্রী।

এ ঘটনায় ঘটনাস্থলে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এসআই মোঃ ফারুক ইসলাম অভিযুক্ত চালককে হেফাজতে নেন এবং দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করেন।

পরে নিহতের ছেলে মোঃ হালিম (৩১) বাদী হয়ে রবিবার (১৭ মে ২০২৬) দাউদকান্দি থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি দাউদকান্দি থানার মামলা নম্বর-২৩, তারিখ ১৭/০৫/২০২৬ এবং এতে ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ১০৫ ধারায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানায়, এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং আটক চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork