1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চান্দিনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত এমপি প্রার্থী  - cumillarswadinsangbad
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| বিকাল ৪:২৮|
শিরোনামঃ
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সুযোগ পেলে ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল করতে চান সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া মুরাদনগরের প্রবীণ পত্রিকা হকার নিতাই চন্দ্র সাহার মৃত্যু ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত *গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী  বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন “চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

চান্দিনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত এমপি প্রার্থী 

Reporter Name
  • Update Time : বুধবার, ডিসেম্বর ১০, ২০২৫,
  • 674 Time View
চান্দিনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত এমপি প্রার্থী

এম এ খায়ের ইমন কুমিল্লা প্রতিনিধি:

চান্দিনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মো. মোশাররফ হোসেন। বুধবার দুপুরে তিনি দলীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে নবাগত ওসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে পরিচয়পর্ব শেষে চান্দিনার সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, এলাকার আইনশৃঙ্খলা এবং সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে জামায়াত নেতৃবৃন্দ নবাগত ওসির সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ওসি আতিকুর রহমান অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং থানার সার্বিক সেবা কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন মাওলানা, মোশারফ হোসেন, নায়েবে আমীর—জামায়াত চান্দিনা উপজেলা, মাওলানা মিজানুর রহমান, আমীর—বাংলাদেশ জামায়াতে ইসলামী, চান্দিনা উপজেলা; আব্দুল আহাদ, সেক্রেটারি—জামায়াতে ইসলামী চান্দিনা উপজেলা; মাওলানা আবুল হাসেম, আমীর—জামায়াত চান্দিনা পৌরসভা; মোহাম্মদ ইয়াহিয়া রায়হান, পৌর সেক্রেটারি।

আরও উপস্থিত ছিলেন হাবিবুল্লাহ বাহার, রাজনৈতিক সেক্রেটারি—চান্দিনা পৌরসভা; মোহাম্মদ লোকমান হাকিম, নং আমীর; আব্দুল কাদের, ৫ নং আমীর; মোহাম্মদ মিজানুর রহমান, সভাপতি—বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চান্দিনা উপজেলা; ওজায়ের রহমান ফাহিম, সেক্রেটারি—ছাত্রশিবির চান্দিনা উপজেলা; রিয়াজুল ইসলাম শাওন, সাহিত্য সম্পাদক—ছাত্রশিবির চান্দিনা উপজেলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork