1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
ময়মনসিংহে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগর রুকন সম্মেলন অনুষ্ঠিত   - cumillarswadinsangbad
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| বিকাল ৫:৩৩|
শিরোনামঃ
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সুযোগ পেলে ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল করতে চান সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া মুরাদনগরের প্রবীণ পত্রিকা হকার নিতাই চন্দ্র সাহার মৃত্যু ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত *গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী  বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন “চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

ময়মনসিংহে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগর রুকন সম্মেলন অনুষ্ঠিত  

Reporter Name
  • Update Time : রবিবার, নভেম্বর ২৩, ২০২৫,
  • 704 Time View
ময়মনসিংহে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগর রুকন সম্মেলন অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ নগরীর সিটি কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে আজ ২২ নভেম্বর শনিবার সকাল 8 ঘটিকায় ময়মনসিংহ মহানগর জামায়াত এর রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত রুকন সম্মেলনে মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ্ কায়সার এর সঞ্চালনায় কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, মহানগর জামায়াতের আমীর ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি ও ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মতিউর রহমান আকন্দ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য পদ প্রার্থী ড. সামিউল হক ফারুকী।

তিনি আগামী ২০২৬-২৮ শেসনের জন্য ময়মনসিংহ মহানগর থেকে কেন্দ্রীয় মজলিসে শুরা নির্বাচন এর ভোট গ্রহণ করেন। এতে মহানগর এর ৮১৩ জন পুরুষ ও মহিলা রুকন কেন্দ্রের নির্ধারিত ব্যালটে ভোট প্রদান করেন। ভোট গ্রহণের পর ব্যালটগুলো গণনার জন্য কেন্দ্রে প্রেরণ করেন।

অত্র প্রোগ্রামে নতুন করে ৮৪ জন পুরুষ ও মহিলা রুকন শপথ গ্রহণ করেন।

এছাড়াও রুকন সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর আব্দুল করিম, জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, মহানগর জামায়াত এর নায়েবে আমীর ও ত্রিশাল সংসদীয় আসন এর সংসদ সদস্য প্রার্থী আছাদুজ্জামান সোহেল, মহানগর জামায়াত এর সহকারী সেক্রেটারিদ্বয় মাহবুবুল হাসান শামীম ও আনোয়ার হাসান সুজন, মহানগর অর্থ সম্পাদক গোলাম মহসিন খান, অফিস সেক্রেটারি খন্দকার আবু হানিফ, কর্মপরিষদ সদস্য ডাঃ আব্দুল আজিজ, যুব বিভাগ এর সভাপতি ইঞ্জি. আব্দুল বারী, মাস্টার হায়দার করিম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork