1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চান্দিনা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওনের ৩১ দফা লিফলেট বিতরণে জনস্রোত - cumillarswadinsangbad
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৩:৩০|
শিরোনামঃ
বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক

চান্দিনা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওনের ৩১ দফা লিফলেট বিতরণে জনস্রোত

Reporter Name
  • Update Time : বুধবার, নভেম্বর ১৯, ২০২৫,
  • 502 Time View
চান্দিনা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওনের ৩১দফা লিফলেট বিতরণে জনস্রোত

এম এ খায়ের ইমন কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে বিস্তৃত লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১৯ নভেম্বর ২০২৫ ইং, বুধবার বিকালে গল্লাই ইউনিয়নের কংগাই গ্রামে এ লিফলেট বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন।

এ সময় আতিকুল আলম শাওন গ্রামজুড়ে বিভিন্ন দোকান, পথচারী, ঘর-বাড়ি এবং বাড়ির মা-বোনদের হাতে লিফলেট তুলে দেন।
তিনি বলেন, ৩১ দফা হচ্ছে একটি জনগণমুখী রূপরেখা। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং মানুষের ন্যায়-অধিকার প্রতিষ্ঠায় এই দফাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী এরশাদ।যুবদল নেতা মোয়াজ্জেম,ফরহাদ করিম।
উপজেলা সেচ্ছাসেবক দল সভাপতি ডা: সাইফুল্লাহ বাপ্পি,পৌরসভা সেচ্ছাসেবক দল সভাপতি ইকরামুজ্জামান শান্ত, উপজেলা ছাত্রদল আহবায়ক শরীফ খান, পৌরসভা ছাত্রদল আহবায়ক মাবুব আলম দোলন, এবং গল্লাই ইউনিয়ন যুবদল সভাপতি মো: আবু হানিফসহ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন চান্দিনা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাজাহান সরকারসহ চান্দিনা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠন

লিফলেট বিতরণের সময় এলাকায় উল্লেখযোগ্য জনস্রোত লক্ষ্য করা যায়। এবং গ্রামের মানুষ বলে আমরা জননেতা আতিকুল আলম শাওনকে সংসদে দেখতে চাই।
গ্রামের সাধারণ মানুষ নেতৃবৃন্দকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করে লিফলেট গ্রহণ করেন এবং অনেকেই ৩১ দফার বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে আগ্রহ দেখান।

নেতাকর্মীদের অংশগ্রহণ ও মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork