1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চান্দিনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ - cumillarswadinsangbad
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| বিকাল ৫:৩২|
শিরোনামঃ
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সুযোগ পেলে ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল করতে চান সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া মুরাদনগরের প্রবীণ পত্রিকা হকার নিতাই চন্দ্র সাহার মৃত্যু ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত *গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী  বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন “চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

চান্দিনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫,
  • 311 Time View
0-0x0-4-0-{}-0-0#
চান্দিনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

এম এ খায়ের ইমন, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে বিস্তৃত লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

১৮ নভেম্বর ২০২৫ ইং, মঙ্গলবার বিকালে মহিচাইল ইউনিয়নের ঘাটিঘোড়া গ্রামে এ লিফলেট বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন।

এ সময় আতিকুল আলম শাওন গ্রামজুড়ে বিভিন্ন দোকান, পথচারী, ঘর-বাড়ি এবং বাড়ির মা-বোনদের হাতে লিফলেট তুলে দেন। তিনি বলেন, ৩১ দফা হচ্ছে একটি জনগণমুখী রূপরেখা। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং মানুষের ন্যায়-অধিকার প্রতিষ্ঠায় এই দফাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও চান্দিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী এরশাদ। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন চান্দিনা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাজাহান সরকার।

এ ছাড়াও উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা যুবদলের সভাপতি–সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি–সাধারণ সম্পাদক, কৃষক দল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

লিফলেট বিতরণের সময় এলাকায় উল্লেখযোগ্য জনস্রোত লক্ষ্য করা যায়। গ্রামের সাধারণ মানুষ নেতৃবৃন্দকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করে লিফলেট গ্রহণ করেন এবং অনেকেই ৩১ দফার বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে আগ্রহ দেখান।

নেতাকর্মীদের অংশগ্রহণ ও মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork