1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণায়— “উৎসব যার যার নিরাপত্তার পাবার অধিকার সবার” - cumillarswadinsangbad
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| বিকাল ৫:২৭|
শিরোনামঃ
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সুযোগ পেলে ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল করতে চান সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া মুরাদনগরের প্রবীণ পত্রিকা হকার নিতাই চন্দ্র সাহার মৃত্যু ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত *গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী  বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন “চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণায়— “উৎসব যার যার নিরাপত্তার পাবার অধিকার সবার”

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ১, ২০২৫,
  • 308 Time View
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণায়— “উৎসব যার যার নিরাপত্তার পাবার অধিকার সবার”

নিজস্ব প্রতিবেদন :

“উৎসব যার যার নিরাপত্তার পাবার অধিকার সবার” এর অংশ হিসেবে কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওনের নির্দেশে, চান্দিনা পৌরসভা ছাত্রদল আহবায়ক মাহাবুবুল আলম দোলনের এর নেতৃত্বে হোন্ডা শোডাউনে ঘুরে ঘুরে পূজা মণ্ডপ পরিদর্শন করেন চান্দিনা পৌর ছাত্রদল নেতারা।

পৌরসভা সাহা পাড়া থেকে যাত্রা শুরু করে একে একে ছায়কোট, হারং ও বেলাশহর মণ্ডপ ঘুরে দেখেন তারা।

এসময় স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মণ্ডপে আগত দর্শনার্থীদের সাথে কুশল বিনিময় করেন ছাত্রদলের নেতৃবৃন্দ।

পৌর ছাত্রদল আহ্বায়ক মাহবুবুল আলম দোলন বলেন— “পূজা উপলক্ষে আসন্ন নির্বাচনকে ঘিরে কিছু কুচক্রী মহল অস্থিরতা তৈরির চেষ্টা করতে পারে। তাই ছাত্রদল সতর্ক রয়েছে, পাশাপাশি সবাইকেও সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।”

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে চান্দিনা পৌর ছাত্রদলের এই উদ্যোগে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল সদস্য সচিব আবু হানিফ মুন্সী এবিং যুগ্ম আহবায়ক জাকারিয়া ভুইয়া, আনোয়ার গাজি, আসাদুজ্জামান রাসেল,নূর মোহাম্মদ শ্রাবণ, সাজ্জাদ খান, শাহপরান,মহিবুল মানিক,কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রিয়াজ ভুইয়া,সভাপতি আলাউদ্দিন,সাধারণ সম্পাদক অন্তর সহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork