
মোঃ আবুল খায়ের, কুমিল্লা প্রতিনিধি:
লিবারেল ক্রিয়েটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান বলেন, ‘শেখ হাসিনা সংবিধানের ওপর ভিত্তি করে স্বৈরাচার হয়নি। স্বৈরাচারী কর্মকাণ্ডের কারণে সে স্বৈরাচার হিসেবে আত্মপ্রকাশ করেছে। জামায়াতে ইসলামী এবং এনসিপি বলছে ৭২-এর সংবিধান ছুড়ে ফেলে দিতে হবে। কেন ছুড়ে ফেলে দিতে হবে? মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে অর্জিত সংবিধান বাতিল হবে না।
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেন, ‘৭১-এ আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। ২৪-এ স্বৈরাচার পতনের আন্দোলনে যে অভ্যুত্থান হয়েছে, সেটা স্বাধীনতা নয়। জামায়াতে ইসলামী অভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা বলে জাতিকে বিভ্রান্ত করছে।’
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল উচ্চ বিদ্যালয় মাঠে মহিচাইল ইউনিয়ন এলডিপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. রেদোয়ান বলেন, ‘শেখ হাসিনা সংবিধানের ওপর ভিত্তি করে স্বৈরাচার হয়নি। স্বৈরাচারী কর্মকাণ্ডের কারণে সে স্বৈরাচার হিসেবে আত্মপ্রকাশ করেছে। জামায়াতে ইসলামী এবং এনসিপি বলছে ৭২-এর সংবিধান ছুড়ে ফেলে দিতে হবে। কেন ছুড়ে ফেলে দিতে হবে? মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে অর্জিত সংবিধান বাতিল হবে না।
১৭ বার সংবিধান সংশোধন হয়েছে। প্রয়োজনে একশোবার সংশোধন করা হবে। এই সংবিধানের ওপর ভিত্তি করেই বাংলাদেশ চলবে।’
সম্মেলনে মহিচাইল ইউনিয়ন এলডিপির সভাপতি আবু তাহের ভূইয়ার সভাপতিত্বে ও গণতান্ত্রিক যুবদল নেতা প্রভাষক সোহেল খানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা এলডিপির সভাপতি এ কে এম শামসুল হক মাস্টার, এলডিপির কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ, মহিচাইল ইউনিয়ন এলডিপির সহসভাপতি কামরুল হাসান ভূইয়া, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মুহুরী, বাতাঘাসী ইউনিয়ন চেয়ারম্যান অ্যাড. ছাদেক হোসেন, বাড়েরা ইউনিয়ন এলডিপি সভাপতি জালাল উদ্দিন কালা চেয়ারম্যান, উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম বাবর, সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ভূইয়া, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কুসহ প্রমুখ।
এ সময় কামরুল হাসান ভূইয়াকে সভাপতি ও হুমায়ুন কবির মুহুরীকে সাধারণ সম্পাদক করে মহিচাইল ইউনিয়ন এলডিপি, প্রভাষক এম. এ সোহেল খানকে সভাপতি ও মো. ইসমাইল হোসেনকে সাধারণ সম্পাদক করে ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল, মো. আল আমিনকে সভাপতি ও মো. ইউসুফকে সাধারণ সম্পাদক করে গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল, মো. আলাউদ্দিনকে সভাপতি ও মো. মনির হোসেনকে সাধারণ সম্পাদক করে গণতান্ত্রিক কৃষকদল এবং আবু ইউসুফকে সভাপতি ও মো. সুজনকে সাধারণ সম্পাদক করে ইউনিয়ন গণতান্ত্রিক ছাত্রদলের ১০১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।