1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
দুমকী উপজেলায়, মাদকদ্রব্যের বিস্তার: প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন - cumillarswadinsangbad
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ১:০৪|
শিরোনামঃ
চান্দিনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মারুতি গাড়ির ধাক্কায় অজ্ঞাত নারী নিহত কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ: হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ লাখ ২৮ হাজার টাকার অনিয়মের অভিযোগ কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার নতুন ওসি রকিবুল ইসলাম হোমনায় পুলিশের অভিযানে প্রাইভেটকারে মিলল ২০ কেজি গাঁজা, আটক মাদক কারবারি চান্দিনায় স্বাস্থ্যখাতে বড় সুখবর ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চান্দিনায় পুলিশের বিশেষ অভিযান মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৩ ঈদুল আজহা উপলক্ষে হোমনায় অসহায় মানুষের পাশে এমপি সেলিম ভূঁইয়া চান্দিনায় ঈদুল আযহা উপলক্ষে দুস্থদের মাঝে ১০ লক্ষ টাকার আর্থিক সহায়তা বিতরণ- প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদানে উপকৃত নিম্ন আয়ের পরিবার চান্দিনায় পুলিশের বিশেষ অভিযান 🚨 মাদকসেবী ও পেশাদার চোরসহ গ্রেফতার ৩ জন

দুমকী উপজেলায়, মাদকদ্রব্যের বিস্তার: প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫,
  • 312 Time View
দুমকী উপজেলায়, মাদকদ্রব্যের বিস্তার: প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

জাকির হোসেন হাওলাদার, দুমকি, পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় অবাধে ছড়িয়ে পড়েছে ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য। উপজেলার ৫টি ইউনিয়নে মাদক বিক্রি ও সেবন মহামারী আকার ধারণ করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনই মাদক কারবারিরা স্থানীয় বাজার, অলি গলি, এমনকি শিক্ষা প্রতিষ্ঠান গুলোর আশপাশে মাদক বিক্রি করছে, যা যুবসমাজের জন্য বড় ঝুঁকি তৈরি করেছে।

তবে, এসবের মধ্যে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, উপজেলা জুড়ে মাদক পাচারের এই চিত্র থাকলেও স্থানীয় প্রশাসন এবং থানা পুলিশের অভিযান কার্যকর ফল পাচ্ছে না। অভিযানে কয়েকটি মাদক বিক্রেতাকে আটক করা হলেও, মাদক বাণিজ্য থামানো সম্ভব হয়নি।

এ বিষয়ে স্থানীয় জনগণ এবং সচেতন ব্যক্তিরা অভিযোগ করে বলেন, ‘‘প্রশাসন ও পুলিশের তৎপরতা অত্যন্ত নগণ্য। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আরো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত।

এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, মাদকদ্রব্যের বিস্তার রোধে বিভিন্ন অভিযান চালানো হচ্ছে, তবে ব্যাপকভাবে সফলতা আসছে না। তাদের দাবি,মাদক বিক্রির সাথে জড়িতদের ধরার জন্য গোপন তথ্য সংগ্রহের কাজ চলছে এবং মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে,মাদকদ্রব্যের বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণেরও ভূমিকা রাখা জরুরি।

সচেতনতা মূলক প্রচারনা, সামাজিক আন্দোলন এবং আরো কঠোর আইন প্রয়োগের মাধ্যমে এই সমস্যা মোকাবিলা করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা এদিকে, অনেকেই মনে করছেন যে, প্রশাসন যদি আরো কঠোর অবস্থান নেয় এবং জনগণকে সচেতন করে তোলে, তবে দুমকী মাদকবিরোধী অভিযান আরও ফলপ্রসূ হতে পারে।

Please Share This Post in Your Social Media

৪ thoughts on "দুমকী উপজেলায়, মাদকদ্রব্যের বিস্তার: প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork