1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চান্দিনা এলডিপির ত্রি-বার্ষিক সাম্মেলনে মাহমুদুর রহমান মান্না বলেন : কোনো খারাপ মানুষকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন না - cumillarswadinsangbad
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| বিকাল ৩:২৯|
শিরোনামঃ
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সুযোগ পেলে ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল করতে চান সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া মুরাদনগরের প্রবীণ পত্রিকা হকার নিতাই চন্দ্র সাহার মৃত্যু ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত *গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী  বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন “চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

চান্দিনা এলডিপির ত্রি-বার্ষিক সাম্মেলনে মাহমুদুর রহমান মান্না বলেন : কোনো খারাপ মানুষকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন না

Reporter Name
  • Update Time : শুক্রবার, আগস্ট ২৯, ২০২৫,
  • 419 Time View

চান্দিনা এলডিপির ত্রি-বার্ষিক সাম্মেলনে মাহমুদুর রহমান মান্না বলেন : কোনো খারাপ মানুষকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন না

মোঃ আবুল খায়ের কুমিল্লা প্রতিনিধি:

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে কুমিল্লার চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের মমতাজ আহমেদ ভবন মাঠে পৌর এলডিপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমরা এমন সরকার গঠন করতে চাই, যে সরকারে থাকবে সব ভালো মানুষ। আপনারা জনগণ কোনো খারাপ মানুষকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন না। প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমার দেখা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভালো মানুষ।

তিনি সরকারে থাকাকালে দেশের টাকা বিদেশে পাঠিয়ে দেশের ক্ষতি করেননি।
স্বৈরাচার শেখ হাসিনা সরকার আমলে তার নেতাকর্মীরা দেড় লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আবু সাঈদ ও মুগ্ধদের মতো শহীদের রক্তের বিনিময়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে।

যেকোনোভাবে তাদের মর্যাদা আমাদের রক্ষা করতে হবে।’
সভায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেন, ‘৭১ এর মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের কর্মকাণ্ডের ইতিহাস বাংলাদেশের মানুষ আজও ভুলেনি। তারাই একমাত্র রাজনৈতিক সংগঠন, যাদের নেতৃত্বে আলবদর আলশামস ও রাজাকার বাহিনী অস্ত্র হাতে পাকিস্তানি হানাদারদের সঙ্গে একত্রিত হয়ে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল।’

সভায় বিশেষ অতিথি ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী বীরবিক্রম।

চান্দিনা পৌর এলডিপি সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা এলডিপি সভাপতি এ. কে. এম শামছুল হক মাস্টার, এলডিপি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যক্ষ মো. আবুল কাশেম, চান্দিনা উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক জামশেদ আহমেদ জাকি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork