1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
সীতাকুন্ডে জামায়াত ইসলামীর উদ্যোগে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে গনমিছিল - cumillarswadinsangbad
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| দুপুর ১২:২৩|
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত *গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী  বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন “চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত দেবীদ্বারে নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার দেবীদ্বারে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

সীতাকুন্ডে জামায়াত ইসলামীর উদ্যোগে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে গনমিছিল

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ৬, ২০২৫,
  • 298 Time View
সীতাকুন্ডে জামায়াত ইসলামীর উদ্যোগে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে গনমিছিল

মোঃ আমজাদ হোসেন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

চট্টগ্রাম সীতাকুণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণঅভ্যুত্থান ২০২৪ এর বর্ষপূর্তি উপলক্ষে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম সীতাকুণ্ডে রোজ মঙ্গলবার ৫ই আগস্ট সকাল ১০ঃ৩০ মিনিটের সময় সীতাকুন্ড উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণ অভ্যুত্থান ২০২৪ এর বর্ষপূর্তি ও ফ্যাসিস্ট কতৃক গণহত্যার বিচারের দাবিতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এই গন-মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে সীতাকুন্ড উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ওয়ার্ড ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে উপস্থিত হয়।এই গন মিছিলটি সীতাকুণ্ড দক্ষিণ বাইপাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হতে শুরু করে সীতাকুণ্ড উত্তর বাইপাস হয়ে সীতাকুণ্ড কলেজ রোডের সামনে এসে গণ সমাবেশে পরিণত হয়।

এই গন-সমাবেশে সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য মোঃ আহসানুল হক। উক্ত সমাবেশে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী ও চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুন্ড উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মিজানুর রহমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলী, অ্যাডভোকেট আশরাফ, সীতাকুন্ড নায়েবে আমির রাশেদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর মিডিয়া সম্পাদক আবুল হোসেন, সীতাকুন্ড উপজেলা ইসলামী ছাত্রশিবিরের শহর সাথী শাখার সভাপতি মোঃ আশরাফ উদ্দিন সহ আরো অন্যান্য নেতাকর্মী।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী ও চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার গত ১৭ বছর পুরো দেশকে কারাগারে রূপান্তরিত করেছে।আমাদেরকে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করেছে কোন স্বাধীনতা ছিল না কথা বলার অধিকার ছিল না কোন ন্যায়নীতি ছিল না কোন আদর্শ ছিল না কোন ইসলাম ছিল না। তাই আমরা আর কোন কারাবন্দি চাই না কোন চাঁদাবাজি চাই না কোন রাহাজানি চাই না আমরা কোন দুর্নীতিবাজ কে দেখতে চাই না। সুতরাং আমরা এবং আমাদের স্লোগান থাকবে আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই।আর ইনশাআল্লাহ আমরা সামনে এই স্লোগান কে বাস্তবে রূপান্তর করব যদি আপনারা সকলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাশে থাকেন।

সীতাকুন্ড উপজেলা ইসলামী ছাত্রশিবিরের শহর সাথী শাখার সভাপতি মোঃ আশরাফ উদ্দিন বলেন, বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের উপর জুলুম নির্যাতন নিপিডনের কোন কমতি ছিল না। এত জুলুম নির্যাতনের পরেও আমরা দেশ ছেড়ে যায়নি আর যাব ও না। গত ২৪ এর গণঅভ্যুত্থানের পরেও আজও আমাদের দেশে গুম খুন চাঁদাবাজি মারামারি রাহাজানি ও ধর্ষণ বরাবর এখনো রয়ে গেছে। কিন্তু আমরা এগুলো চায়না আর হতেও দিব না। ইনশাআল্লাহ আগামীর রাজনীতি হবে ইসলামের রাজনীতি আগামীর রাজনীতিতে কোন চাঁদাবাজি রাহাজানি ধর্ষকের এই বাংলায় জায়গা হবে না। আগামীর রাজনীতি হবে আল্লাহ তাঁর রাসূলের রাজনীতি আমরা সবাই আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই।

এই সময় আরো অন্যান্য বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার ছিল ভারতের দালাল এবং ভারত ছিল এই ফ্যাসিস্ট সরকারের দালাল।তাই সে গোম,খুন, কারাবন্দি করে তার শেষ রক্ষা হয়নি অবশেষে বাংলার দালাল সেই ভারতের দিল্লিতে গিয়ে পালিয়ে গেছে। আগামীতে এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আদর্শে যদি কোন রাজনৈতিক দল যদি তার দেখানো পথে হাটে তার দেখানো পথে চলে তাহলে সে দিল্লি তো অনেক দূরের কথা একটি ইঁদুরের গর্ত ও পাবে না লুকানোর জন্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork