1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
৯ বছর ধরে পলাতক হত্যা মামলার আসামি সোলেমান গ্রেফতার চান্দিনায় পুলিশের অভিযানে আটক - cumillarswadinsangbad
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৬:৩৮|
শিরোনামঃ
বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক

৯ বছর ধরে পলাতক হত্যা মামলার আসামি সোলেমান গ্রেফতার চান্দিনায় পুলিশের অভিযানে আটক

Reporter Name
  • Update Time : সোমবার, এপ্রিল ২৭, ২০২৬,
  • 150 Time View
৯ বছর ধরে পলাতক হত্যা মামলার আসামি সোলেমান গ্রেফতার চান্দিনায় পুলিশের অভিযানে আটক

এম এ খায়ের ইমন বিশেষ প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা উপজেলায় দীর্ঘ ৯ বছর ধরে পলাতক থাকা একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৬ এপ্রিল ২০২৬) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামীম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানের এক পর্যায়ে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সোলেমান (৫৭) কে গ্রেফতার করা হয়। তিনি চান্দিনা উপজেলার মাইজখার গ্রামের মৃত ফজর আলীর ছেলে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত সোলেমান দীর্ঘদিন ধরে একটি হত্যা মামলায় পলাতক ছিলেন। তাকে ধরতে পুলিশ দীর্ঘ সময় ধরে নজরদারি চালিয়ে আসছিল। অবশেষে রবিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা সম্ভব হয়।

থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত সোলেমানের বিরুদ্ধে চান্দিনা থানায় দায়ের করা মামলা নং-২৩, তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৭। মামলাটি দণ্ডবিধির ৩২৬/৩০৭/৩০২/৩৪ ধারায় দায়ের করা হয়। মামলার পর থেকে তিনি প্রায় ৯ বছর ধরে আত্মগোপনে ছিলেন।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চান্দিনা থানা পুলিশের এক কর্মকর্তা বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। পলাতক আসামিদের গ্রেফতারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork