
এম এ খায়ের ইমন, স্টাফ রিপোর্টার কুমিল্লা:
গত ২০ জুলাই ২০২৪ তারিখ হইতে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করার নিমিত্তে ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন রয়েছে। মোতায়নের পরবর্তী সময় হতে সমাজের বিভিন্ন অপরাধ উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেপ্তার সহ আইনশৃঙ্খলা সামগ্রিক উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের কে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য যৌথবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে।
৩ ইস্ট বেংগল রেজিমেন্ট এর দায়িত্বপূর্ণ এলাকার চাঁদাবাজি মাদক অবৈধ অস্ত্র উদ্ধার সহ সন্ত্রাসী কার্যক্রম সংক্রান্ত অপরাধ কর্মকাণ্ড দমনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
গত ৪ই সেপ্টেম্বর ২০২৪ তারিখ হইতে যৌথ বাহিনীর নেতৃত্বে কুমিল্লা জেলার সকল অনৈতিক কার্যক্রম বন্ধের অভিযান পরিচালিত হয়ে আসছে।
গত ২৭শে সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাতের বেলায় কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চান্দিনা ক্যাম্পের তত্ত্বাবধানে একটি যৌথ টহল দল পরিচালিত হয়।
উক্ত টহল দলের নেতৃত্বে ছিলেন চান্দিনা ক্যাম্প কমান্ডার, মেজর বরকোতুল্লাহ আহমেদ মাহমুদুর রহমান, চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল হক এবং চান্দিনা থানা অফিসার ইনচার্জ জাবেদ উল ইসলাম। উক্ত টহল দলটি ১০টি পূজা মন্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত হিন্দু ধর্মাবলম্বী, আনসার সদস্য ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। মন্ডপ গুলোর নিরাপত্তা ব্যবস্থা ও সিসিটিভির মনিটরিং সিস্টেম পর্যবেক্ষণ করা হয়। অধিকাংশ পূজা মন্ডপ পূজার প্রস্তুতিতে নিয়োজিত। প্রয়োজনীয় অগ্নি নির্বাপক ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক রয়েছে।