1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজে ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের উদ্বোধন - cumillarswadinsangbad
৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ১:২৬|
শিরোনামঃ
চান্দিনায় নকল মোড়কে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যও বাজারে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সুযোগ পেলে ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল করতে চান সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া মুরাদনগরের প্রবীণ পত্রিকা হকার নিতাই চন্দ্র সাহার মৃত্যু ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত *গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী  বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজে ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের উদ্বোধন

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ২, ২০২৫,
  • 303 Time View
মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজে ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের উদ্বোধন

কুমিল্লা প্রতিনিধি:

বিং শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা, বিশ্বের সাথে তালমিলিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, ইংরেজীকে প্রাধান্য দিয়ে আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে কুমিল্লার চান্দিনা মাতৃভূমি ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) সকালে উপজেলা সদরের মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও কুমিল্লা মাতৃভূমি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আখতার হোসাইন।

তিনি বলেন- বর্তমানে বিশ্বের সকল ক্ষেত্রে ইংরেজীতে দক্ষতা ও গুরুত্ব অপরিসীম। আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষার্থী গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠান বন্ধের দিন অর্থাৎ প্রতি শুক্র ও শনিবার এবং অন্যান্য বন্ধকালীন সময়ে স্পোকেন ইংলিশ কোর্স চালু থাকবে। ‘ফেইথ ল্যাংগুয়েজ একাডেমি’ নামের একটি প্রতিষ্ঠান কোর্সটি পরিচালিত করবে। আর বাংলা সংস্করণের সাথে সাথে যদি শিক্ষার্থীরা প্রতি সপ্তাহে কমপক্ষে দুইদিন স্পোকেন ইংলিশ ক্লাস করে তাহলে তারাও ইংরেজীতে পারদর্শী হয়ে উঠবে।

মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজ এর প্রিন্সিপাল আল-মামুন এর সভাপতিত্বে ও মাতৃভূমি ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের কো-অর্ডিনেটর তাজুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গার্লস ক্যাম্পাসের প্রিন্সিপাল কে.এম.এ.কে. মহিউদ্দিন, মার্কেন্টাইল ব্যাংক ম্যানেজার আব্দুল জলিল, প্রশাসনিক কর্মকর্তা ইঞ্জি. আবু নাঈম সিদ্দিকী, মো. রেদোয়ান আহমেদ। এসময় উপস্থিত ছিলেন- শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork