1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
ময়মনসিংহ সদর কোম্পানি, র‌্যাব-১৪, কর্তৃক পৃথক ০২টি অভিযানে গ্রেপ্তার ০৩ ও মাদকদ্রব্য উদ্ধার - cumillarswadinsangbad
১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ৪:৫৮|
শিরোনামঃ
চান্দিনায় নকল মোড়কে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যও বাজারে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সুযোগ পেলে ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল করতে চান সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া মুরাদনগরের প্রবীণ পত্রিকা হকার নিতাই চন্দ্র সাহার মৃত্যু ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত *গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী  বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

ময়মনসিংহ সদর কোম্পানি, র‌্যাব-১৪, কর্তৃক পৃথক ০২টি অভিযানে গ্রেপ্তার ০৩ ও মাদকদ্রব্য উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, আগস্ট ২২, ২০২৫,
  • 311 Time View
ময়মনসিংহ সদর কোম্পানি, র‌্যাব-১৪, কর্তৃক পৃথক ০২টি অভিযানে গ্রেপ্তার ০৩ ও মাদকদ্রব্য উদ্ধার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ সদর কোম্পানি, র‌্যাব-১৪, কর্তৃক পৃথক ০২টি অভিযানে ০২ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ জহিরুল ইসলাম (৩৩) এবং ১০০ (একশত) পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০২ জন গ্রেফতার করা হয়।

ময়মনসিংহ সদর কোম্পানি, র‌্যাব-১৪, এর একটি আভিযানিক দল ২১ আগস্ট ২০২৫খ্রি. রাত অনুমান ২০:১০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানাধীন দেহখোলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ময়মনিসংহ জেলার ফুলবাড়ীয়া থানার মামলা নং-১৫(১)২৩, জিআর নং-১৫/২৩ এর ০২ বছর সশ্রম ও ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা আদায়ে ০১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ জহিরুল ইসলাম (৩৩), পিতা-মোঃ আঃ লতিব, সাং-কালিবাজাইল, থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহ‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।

অপর একটি অভিযানে একই তারিখ রাত অনুমান ২০:২০ ঘটিকায় সদর কোম্পানি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ডের খাগডহর (ঘুন্টি) নামক স্থানে মেসার্স আফিফ টেড্রার্স, প্রোঃ মোঃ ফয়জুর রহমান (কানন) এর রড, সিমেন্ট, টিনের দোকানের সামনে টাউনহল মোগ হতে মুক্তাগাছা গামী রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১। মোঃ সোহেল রানা (৩৭), ২। মোঃ মনির হোসেন (২৮) জেলা-ময়মনসিংহ‘কে ১০০ (একশত) পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটের আনুমানিক অবৈধ বাজার মূল্য ১০,০০০/- (দশ হাজার) টাকা।

ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া ও কোতোয়ালী থানায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork