1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
ময়মনসিংহ র‌্যাব-১৪, কর্তৃক ময়মনসিংহের অপহরণ করতঃ ধর্ষণ মামলার ভিকটিম উদ্ধার ও অপহরণকারী কে মাধবধী থানা এলাকায় গ্রেফতার - cumillarswadinsangbad
৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ১১:১৭|
শিরোনামঃ
চান্দিনায় নকল মোড়কে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যও বাজারে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সুযোগ পেলে ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল করতে চান সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া মুরাদনগরের প্রবীণ পত্রিকা হকার নিতাই চন্দ্র সাহার মৃত্যু ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত *গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী  বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

ময়মনসিংহ র‌্যাব-১৪, কর্তৃক ময়মনসিংহের অপহরণ করতঃ ধর্ষণ মামলার ভিকটিম উদ্ধার ও অপহরণকারী কে মাধবধী থানা এলাকায় গ্রেফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, অক্টোবর ৩, ২০২৫,
  • 792 Time View

ময়মনসিংহ র‌্যাব-১৪, কর্তৃক ময়মনসিংহের অপহরণ করতঃ ধর্ষণ মামলার ভিকটিম উদ্ধার ও অপহরণকারী কে মাধবধী থানা এলাকায় গ্রেফতার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ সিপিএসসি র‍্যাব ১৪ কর্তৃক ময়মনসিংহ জেলার ভালুকা থানার অপহরণ করতঃ ধর্ষণ মামলার ভিকটিম উদ্ধার ও অপহরণকারী ভবন চন্দ্র দাস( ২০)কে নরসিংদী জেলার মাধবদী থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করছে সক্ষম হয়।

এজাহার সূত্রে জানা যায় যে, ভিকটিম(১৪) গত ১১ আগস্ট ২০২৫খ্রি. সকাল ১০:০০ ঘটিকায় প্রতিদিনের ন্যায় স্কুলে যাওয়ার পথে ধৃত অপহরণকারী ভবেন চন্দ্র দাস(২০) সহ এজাহার নামীয় অপহরণকারীরা জোরপূর্বক সিএনজিতে তুলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের মাতা বাদী হয়ে বিজ্ঞ আদালতে অপহরণকারীদের বিরুদ্ধে পিটিশন মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালতের আদেশে ভালুকা থানায় মামলা নং-৩৫, তারিখ-১৯ আগস্ট ২০২৫খ্রি: ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩ (সংশোধনী-২০১৮) এর ৯(১)/৭/৩০ রুজু হয়। মামলা রুজুর পর র‌্যাব-১৪, ময়মনসিংহ ছায়া তদন্ত শুরু করে এবং ভিকটিম উদ্ধার সহ অপহরণকারীদের আইনের আওতায় আনার লক্ষ্যে তৎপর হয়।

এরই প্রেক্ষিতে, সিপিএসসি, র‍্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ধৃত অপহরণকারী ও ভিকটিমের অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব-১১, সিপিএসসি, নরসিংদী এর সহায়তায় ০১ অক্টোবর ২০২৫খ্রিঃ আনুমানিক ২৩:৩০ ঘটিকায় নরসিংদী জেলার মাধবধী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধারপূর্বক অপহরণকারী ভবেন চন্দ্র দাস(২০) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা এবং ভিকটিমকে নিরাপদ হেফাজতে প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork