1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
ময়মনসিংহে এক পরিবারের ৩জনের গলাকাটা মরদেহ উদ্ধার - cumillarswadinsangbad
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| ভোর ৫:১৭|
শিরোনামঃ
বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক

ময়মনসিংহে এক পরিবারের ৩জনের গলাকাটা মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, জুলাই ১৪, ২০২৫,
  • 700 Time View

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক মর্মান্তিক হৃদয়বিদারক জঘন্যতম হত্যা কাণ্ডের ঘটনা ঘটেছে। মা সহ দুই শিশুকে গলা কেটে হত্যা করা হয়। ময়মনসিংহের ভালুকা পৌরসভা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে একই পরিবারের তিনজনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন—রফিক উদ্দিনের স্ত্রী ময়না বেগম (২৫), কন্যা রাইসা (৪) ও পুত্র নীরব (২)।

আজ ১৪ জুলাই সোমবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে আসপন ভালুকা মডেল থানার পুলিশ। তারা ঘরের ভেতর থেকে ৩জনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেন
হত্যাকাণ্ডের নৃশংসতা এলাকাবাসীর মধ্যে চরম চাঞ্চল্যকর পরিবেশ ও আতঙ্কের সৃষ্টি করেছে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গলাকাটা অবস্থায় ৩জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক। প্রাথমিকভাবে কীভাবে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি।

তিনি আরও বলেন, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ ও কারা এর সঙ্গে জড়িত, তা খুঁজে বের করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

ঘটনার পর পুরো এলাকা শোকের ছায়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। প্রতিবেশীরা জানান, ময়না বেগম শান্ত স্বভাবের গৃহিণী ছিলেন এবং তার সন্তানদের নিয়ে সাধারণ জীবনযাপন করতেন। হঠাৎ এমন একটি ভয়াবহ ঘটনা ঘটে যাবে, যা এলাকাবাসী কল্পনাও করতে পারেননি।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং দ্রুত সময়ের মধ্যেই প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork