1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
ময়মনসিংহে আনন্দ মূখর পরিবেশে ড্যাব নির্বাচনী ডাঃ আজিজ -ডাঃ শাকুর প্যানেল পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত - cumillarswadinsangbad
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৯:২১|
শিরোনামঃ
বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক

ময়মনসিংহে আনন্দ মূখর পরিবেশে ড্যাব নির্বাচনী ডাঃ আজিজ –ডাঃ শাকুর প্যানেল পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ৬, ২০২৫,
  • 202 Time View
ময়মনসিংহে আনন্দ মূখর পরিবেশে ড্যাব নির্বাচনী ডাঃ আজিজ –ডাঃ শাকুর প্যানেল পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন -২০২৫ এর ডাঃ আজিজ -ডাঃ শাকুর প্যানেল এর প্রার্থী পরিচিত সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ এর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অডিটোরিয়ামে আজ ৬ আগস্ট বুধবার আনন্দ মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

ড্যাব এর ময়মনসিংহ মেডিকেল কলেজ, কমিউনিটি বেজড মেডিকেল কলেজ ও ময়মনসিংহ জেলা শাখা আয়োজিত ডাঃ আজিজ –ডাঃ শাকুর প্যানেল পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় ও প্যানেল পরিচিতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাব ও বিএমএ এর ময়মনসিংহ জেলার সাবেক সভাপতি ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকী।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ড্যাব কেন্দ্রীয় পরিষদের নির্বাচনে সভাপতি পদ প্রার্থী অধ্যাপক ডাক্তার একেএম আজিজুল হক।

বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ড্যাবের নির্বাচনে সিনিয়র সহ সভাপতি প্রার্থী ডাঃ সাইফ উদ্দিন নিসার আহমেদ তুষান, কোষাধ্যক্ষ পদপ্রার্থী ডাঃ তৌহিদুল ইসলাম জন ও সিনিয়র যুগ্ম মহাসচিব পদপ্রার্থী ডাঃ আবু মোঃ আহসান ফিরোজ।অনুষ্ঠানটি ড্যাব নেতা ডাঃ মুহাম্মদ ইসহাক এর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত।

এছাড়া বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ডাঃ জাকির হোসেন জিকু,ডাঃ তোফায়েল উদ্দিন আহমেদ, ডাঃ আতিক সারওয়ার, ডাঃ মাজহারুল আমিন, ডাঃ আব্দুল্লাহেল হেল ওয়াসি,ডাঃ আল্লামা ইকবাল,ডাঃ আমিনুল ইসলাম, ডাঃ আসাদুজ্জামান, ডাঃ শেখ বসির উদ্দিন, ডাঃ আরমান কায়সার প্রমূখ।স্বাগত বক্তব্য রাখেন ডাঃ পারভেজ শামস।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করার পর জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন করা হয়।আলোচনা শেষে কেক কেটে ড্যাবের ৪৪ তম জন্মদিন পালন করা হয়।আগামী ৯ আগস্ট শনিবার ড্যাবের কেন্দ্রীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork