1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
বরুড়ায় শিক্ষার্থীদের মাঝে রেমিট্যান্স যোদ্ধা সংস্থার উদ্যোগে ফলজ বৃক্ষ বিতরণ - cumillarswadinsangbad
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১:২৪|
শিরোনামঃ
বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক

বরুড়ায় শিক্ষার্থীদের মাঝে রেমিট্যান্স যোদ্ধা সংস্থার উদ্যোগে ফলজ বৃক্ষ বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুলাই ১০, ২০২৬,
  • 63 Time View
পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দুই শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ গাছের চারা

মোঃ ইকরামূল হক, স্টাফ রিপোর্টার, বরুড়া, কুমিল্লা:

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ সৃষ্টি করতে কুমিল্লার বরুড়ায় শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ করেছে সামাজিক সংগঠন রেমিট্যান্স যোদ্ধা সংস্থা, বরুড়া।

বুধবার (৮ জুলাই) বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থী যদি অন্তত একটি করে গাছ লাগিয়ে পরিচর্যা করে, তবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থার সভাপতি আবু রিয়াজ নূরু উদ্দিন খন্দকার স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, ওরাই আপনজন সামাজিক সংগঠনের সভাপতি ও বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস আহমদ, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেধাদ উদ্দিন, রেমিট্যান্স যোদ্ধা সংস্থার সহ-সভাপতি সৈয়দ আবুল হাসেম, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলম, বরুড়া মানবসেবা সামাজিক সংগঠনের সভাপতি কাজী মুফতি মুহাম্মদ মমিন উল্ল্যাহ ভুঁইয়া, রেমিট্যান্স যোদ্ধা সংস্থার সৌদি আরব শাখার সভাপতি গাজী মুস্তফা কামাল, সিঙ্গাপুর শাখার সদস্য মো. আনোয়ার হোসেন, সাংবাদিক মুহিবুল্ল্যাহ ভুঁইয়া, সৌদি আরব শাখার সদস্য জিয়া উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থ শুধু দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে না, বরং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রেমিট্যান্স যোদ্ধা সংস্থার এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করে তুলবে এবং সমাজে বৃক্ষরোপণ আন্দোলনকে আরও বেগবান করবে।

উপজেলা কৃষি কর্মকর্তা শিক্ষার্থীদের ফলজ গাছের সঠিক পরিচর্যার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, প্রতিটি গাছ শুধু ফলই দেবে না, বরং পরিবেশের ভারসাম্য রক্ষা, বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থার সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো. ইকরামূল হক।

অনুষ্ঠানের শেষপর্যায়ে বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীর হাতে বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষের চারা তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় শিক্ষার্থীরা গাছের চারা গ্রহণ করে নিজ নিজ বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে রোপণ এবং নিয়মিত পরিচর্যার অঙ্গীকার ব্যক্ত করে।

রেমিট্যান্স যোদ্ধা সংস্থার নেতৃবৃন্দ জানান, পরিবেশবান্ধব সমাজ গঠন এবং নতুন প্রজন্মকে সবুজ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork