1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ‎পরিচয় শনাক্তে পুলিশের অনুরোধ - cumillarswadinsangbad
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৪:০৯|
শিরোনামঃ
প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ‎পরিচয় শনাক্তে পুলিশের অনুরোধ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫,
  • 192 Time View

‎গাইবান্ধা (প্রতিনিধি) মাহমুদুল হাবিব রিপন:

‎গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের কাটাদ্বারা এলাকা সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল ৪টার দিকে মরদেহটি নদীতে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি ফুলছড়ি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে অবহিত করেন।

‎জানা গেছে, বুধবার (১৭ জুলাই) বিকেলে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন ওই যুবক। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নদীতে নামার কিছুক্ষণ পরই তাকে আর খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি স্রোতের তোড়ে তলিয়ে গিয়ে মারা যান।

‎উদ্ধারকৃত যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। তার পরনে ছিল সাদা রঙের একটি টি-শার্ট, যেখানে বুকে লাল, সবুজ ও হলুদ রঙের হালকা দাগ রয়েছে, এছাড়া তার পরনে ছিল কালো রঙের প্যান্ট।

‎খবর পেয়ে ফুলছড়ি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

‎এ বিষয়ে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মরদেহটি নদী থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যু বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।

‎তিনি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্তে পুলিশ চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি কেউ যদি মরদেহটির পরিচয় শনাক্ত করতে পারেন, তাহলে ফুলছড়ি থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork