
মোছাঃ তাহেরা খাতুন, ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও চান্দেরহাট বিওপি ১৬ নভেম্বর ২০২৫ আনুমানিক ০৪:৩০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ চান্দেরহাট বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৩৩/৫-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ১১নং বৈরচুনা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা থেকে ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ সময় বিজিবি টহলদল নিম্নেবর্ণিত (চার- জন) বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করতে সক্ষম হয় মর্মে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
১। শ্রী লিটন রায় (২৫), পিতা-চিত্র রায়,
২। শ্রী প্রান্তোষ চন্দ্র রায় (২১), পিতা-মৃত মাধব ভ্রমণ,
৩। শ্রী রমজিত রায় (২০), পিতা-শ্রী পলাশ রায়,
৪। শ্রী উত্তম রায় (২০), পিতা-বিরেণ বর্মন,সকলের উপজেলা ও থানা-বীরগঞ্জ, জেলা-দিনাজপুর।
আটককৃতদের বাংলাদেশী নাগরিকত্ব যাচাই করতঃ তাদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা কাজের সন্ধানে ০১ বছর পূর্বে বিভিন্ন সময়ে দালালের মাধ্যমে বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতে গমন করেছিল।
বিজিবি কর্তৃক সীমান্তবর্তী এলাকায় সীমান্ত সংক্রান্ত অপরাধ সমূহ হ্রাস করতে নিরবিচ্ছিন্নভাবে কার্যক্রম চালিয়ে আসছে। সীমান্তে মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য প্রদান করে সহায়তা প্রদান করার আহবান জানান।