1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
পলাশবাড়ীতে স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা - cumillarswadinsangbad
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৪:৩৮|
শিরোনামঃ
বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক

পলাশবাড়ীতে স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫,
  • 192 Time View

মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি:

‎গাইবান্ধার পলাশবাড়ীতে যৌতুকের দাবিতে স্ত্রী লাবনী আক্তার (২২) কে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের পিতা লাবলু মিয়া পলাশবাড়ী থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।

‎থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, গাইবান্ধা সদর উপজেলার নশেতপুর গ্রামের লাবলু মিয়ার মেয়ে লাবনী আক্তারের সঙ্গে প্রায় চার বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় পলাশবাড়ী উপজেলার কুমেদপুর গ্রামের মৃত দুলা মিয়ার ছেলে আবু বক্কর সিদ্দিকের। তাদের সংসারে একটি এক বছরের ছেলে সন্তান রয়েছে।

‎এজাহারে অভিযোগ করা হয়, বিয়ের পর থেকে আবু বক্কর স্ত্রী লাবনীর ওপর যৌতুকের জন্য চাপ প্রয়োগ করে আসছিলেন। নেশার আসক্তিতে তিনি প্রায়ই বাড়িতে এসে স্ত্রীকে মারধর করতেন এবং বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে বলতেন। বিষয়টি নিয়ে একাধিকবার গ্রামে সালিশও হয় এবং এলাকাবাসীর মধ্যস্থতায় লাবনী আবার স্বামীর বাড়িতে ফিরে যান।

‎১৬ জুলাই (বুধবার) সকালে লোকমুখে লাবনীর মৃত্যুর খবর পান তার পরিবার। পরে তারা কুমেদপুরে জামাতার বাড়িতে গিয়ে দেখেন, লাবনীর নিথর দেহ ঘরের খাটের ওপর পড়ে আছে এবং তার শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের দাবি, স্বামী আবু বক্কর সিদ্দিক পারিবারিক কলহের জেরে বালিশ চাপা দিয়ে লাবনীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে। পরে বিষয়টি আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়।

‎খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

‎এ বিষয়ে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জানান, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork