1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
পলশায় গোরস্থানে মাটি ভরাট করতে গিয়ে হামলার শিকার যুবক, মৃত ভেবে ফেলে যায় কলাবাগানের ড্রেনে  - cumillarswadinsangbad
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১১:০৮|
শিরোনামঃ
চান্দিনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মারুতি গাড়ির ধাক্কায় অজ্ঞাত নারী নিহত কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ: হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ লাখ ২৮ হাজার টাকার অনিয়মের অভিযোগ কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার নতুন ওসি রকিবুল ইসলাম হোমনায় পুলিশের অভিযানে প্রাইভেটকারে মিলল ২০ কেজি গাঁজা, আটক মাদক কারবারি চান্দিনায় স্বাস্থ্যখাতে বড় সুখবর ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চান্দিনায় পুলিশের বিশেষ অভিযান মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৩ ঈদুল আজহা উপলক্ষে হোমনায় অসহায় মানুষের পাশে এমপি সেলিম ভূঁইয়া চান্দিনায় ঈদুল আযহা উপলক্ষে দুস্থদের মাঝে ১০ লক্ষ টাকার আর্থিক সহায়তা বিতরণ- প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদানে উপকৃত নিম্ন আয়ের পরিবার চান্দিনায় পুলিশের বিশেষ অভিযান 🚨 মাদকসেবী ও পেশাদার চোরসহ গ্রেফতার ৩ জন

পলশায় গোরস্থানে মাটি ভরাট করতে গিয়ে হামলার শিকার যুবক, মৃত ভেবে ফেলে যায় কলাবাগানের ড্রেনে 

Reporter Name
  • Update Time : রবিবার, আগস্ট ১৭, ২০২৫,
  • 158 Time View
পলশায় গোরস্থানে মাটি ভরাট করতে গিয়ে হামলার শিকার যুবক, মৃত ভেবে ফেলে যায় কলাবাগানের ড্রেনে

আলি হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের পলশায় গোরস্থানের নিচু জায়গায় মাটি ভরাট করতে গিয়ে এক কৃষক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। বেধড়ক মারধর করার পর মৃত ভেবে আহত যুবককে একটি কলাবাগানের ড্রেনে ফেলে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্বার করে হাসপাতালে ভর্তি করে।

আহত যুবক সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে আব্দুল করিম আলম (৪৫)। তিনি পলশা দক্ষিণপাড়া গোরস্থান কমিটির স্থায়ী সদস্য ও সাবেক ক্যাশিয়ার। বর্তমানে তিনি ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের অর্থো-সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় বাসিন্দা, উদ্বারকারী, প্রত্যক্ষদর্শী, আহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) ৬ জন শ্রমিক নিয়ে পলশা দক্ষিণপাড়া গোরস্থানের নিচু জায়গায় মাটি ভরাট করছিলেন সাবেক ক্যাশিয়ার আব্দুল করিম আলম। এসময় গোরস্থানের পাশের বাড়ির মালিক সেরাজুল ইসলাম বিশু মাটি ভরাট করতে বাধা দেয়। পরে এনিয়ে আব্দুল করিম আলমের সাথে সেরাজুল ইসলামের বাকবিতন্ডা হয়। এরই জের ধরে পরদিন শুক্রবার ফজরের নামাজের পর গোরস্থানে মাটি ভরাট করতে গেলে সংঘবদ্ধ হামলা করে বিশু, তার ছেলেসহ কিশোর গ্যাংয়ের সদস্য হাকিম। পরে লাঠিসোটা ও রড দিয়ে বেধড়ক মারধর করার পর মারা গেছে ভেবে পাশের একটি কলাবাগানের ড্রেনে ফেলে যায় তারা। এর কিছু সময় পরে আহত আলমের চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা। এরপর ভর্তি করা হয় হাসপাতালে।

গোরস্থানের মাটি ভরার করতে গিয়ে হামলার এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পলশা দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দারা। এনিয়ে গোরস্থানে গিয়ে ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবিতে শনিবার ও রবিবার সেখানে গিয়ে সমাবেত হন তারা। এ ঘটনায় শনিবার রাতে ২২৬ জন সাক্ষর করে সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

সদর মডেল থানার ওসি মতিউর রহমান জানান, লিখিত অভিযোগ পেয়ে তদন্তকাজ শুরু করেছে পুলিশ। সরেজমিনে পুলিশ পাঠানো হয়। তদন্ত সাপেক্ষে এনিয়ে প্রয়োজনীয় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork