1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
পটুয়াখালী ভার্সিটিতে দুই কর্মকর্তা-কর্মচারি বরখাস্ত - cumillarswadinsangbad
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ১০:৩২|
শিরোনামঃ
প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে

পটুয়াখালী ভার্সিটিতে দুই কর্মকর্তা-কর্মচারি বরখাস্ত

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ২৭, ২০২৫,
  • 662 Time View
পটুয়াখালী ভার্সিটিতে দুই কর্মকর্তা-কর্মচারি বরখাস্ত

জাকির হোসেন হাওলাদার, দুুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২ কোটি ৬০ লাখ টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগে দুই কর্মকর্তা-কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাশ ফান্ড এন্ড পেনশন সেকশনের উপ-পরিচালক মো.রাজিব মিয়া ও হিসাব বিভাগে কর্মরত ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট আবু সালেহ মো. ঈসা। সোমবার হাতে পাওয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত দুটি পৃথক অফিস আদেশ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

অফিস আদেশে বলা হয়েছে, ২০২৩-২৪ অর্থবছরের নিরীক্ষা কার্যক্রমে আর্থিক অসঙ্গতি ও অনিয়ম ধরা পড়ায় তহবিল তসরুফের দায়ে এ দুই কর্মকর্তা ও কর্মচারিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, সাময়িক বরখাস্ত থাকা অবস্থায় তারা নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

এ বিষয় গঠিত তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork