1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা ও সাপ্তাহিক কালধারা’র চট্টগ্রাম ব্যুরো অফিস উদ্বোধন - cumillarswadinsangbad
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| ভোর ৫:৩৮|
শিরোনামঃ
বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক

জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা ও সাপ্তাহিক কালধারা’র চট্টগ্রাম ব্যুরো অফিস উদ্বোধন

Reporter Name
  • Update Time : বুধবার, জুলাই ৯, ২০২৫,
  • 223 Time View

মোঃ আবুল খায়ের

জেলা প্রতিনিধি:

স্বনামধন্য জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা ও জাতীয় সাপ্তাহিক পত্রিকা কালধারা’র চট্টগ্রাম ব্যুরো অফিস উদ্বোধন করা হয়েছে।

রবিবার ৬ জুলাই ২৫ ইং বিকাল ৪:০০ টায় চট্টগ্রাম নগরীর বাদুরতলা , হারেছ শাহ মাজারের পার্শ্বে সোনিয়া ম্যানসনের চট্টগ্রাম ব্যুরো অফিস কার্যালয়ে ও উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সহযোগী সম্পাদক লিটন দাশ শিবু’র সভাপতিত্বে ও সাংবাদিক সবুজ অরণ্য এর সঞ্চালনায় পরিচালিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার প্রকাশক সম্পাদক, সংগঠক ও কবি বাবু অশোক ধর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিথযশা সাংবাদিক রাখাল চন্দ্র পাল, সাংবাদিক মৃণাল কান্তি দেব, সাংবাদিক ও কবি অরুপ কুমার বড়ুয়া।

ফিতা কাটার মধ্য দিয়ে অফিস উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার প্রকাশক সম্পাদক, সংগঠক ও কবি বাবু অশোক ধর। শুরুতে কোরআন তেলাওয়াত, পবিত্র গীতা ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। পরবর্তীতে প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন চট্টগ্রামের সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রকাশক সম্পাদক, সংগঠক ও কবি বাবু অশোক ধর বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলো সাংবাদিকতা। সংবাদপত্রের যদি জাতির প্রাণ হয় তবে কলমযোদ্ধা তথা সাংবাদিকরা হলো হৃদপিণ্ড। একজন সাংবাদিক তার মেধা, যোগ্যতা, সৎ সাহস ও কলমের লেখনীর মাধ্যমে সত্যকে জাতির সামনে তুলে ধরে। রাষ্ট্রের সকল কল্যাণমূলক ও গুরুত্বপূর্ণ কার্যক্রম ও সুশাসন জাতির কাছে পৌঁছে দেয়। এই মহান পেশা পালন করতে গিয়ে অনেক অনেক সময় এ কলমযোদ্ধারা বিভিন্ন হামলা, হয়রানি ও সহিংসতার শিকার হয়। তাই রাষ্ট্রের এ স্তম্ভকে টিকিয়ে রাখতে হলে সংবাদপত্রে মতপ্রকাশের যেমন স্বাধীনতা দরকার ঠিক তেমনি দরকার রাষ্ট্রের আইন দ্বারা সাংবাদিকদের সুরক্ষা প্রদান করা। কারণ স্তম্ভ শক্তভাবে টিকে না থাকলে রাষ্ট্রযন্ত্রও সঠিকভাবে পরিচালিত হওয়া সম্ভব নয়।

সভাপতির বক্তব্যে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সহযোগী সম্পাদক লিটন দাশ শিবু বলেন, সততা ও নির্ভীকতার সাথে সাংবাদিকতার কোন বিকল্প নেই। তাই সংবাদ প্রকাশের ক্ষেত্রে যাতে কোন অসত্য তথ্য বা বিকৃত তথ্যের মাধ্যমে কেউ হয়রানির শিকার না হয় সেদিকে সর্বদা নজর রাখতে হবে। একই সাথে অপসাংবাদিকতার বিরুদ্ধেও সকলে সজাগ দৃষ্টি রাখতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জাতীয় সাপ্তাহিক কালধারা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নয়ন শীল , সাংবাদিক মফিজুর রহমান, সাংবাদিক বশিরুল ইসলাম ,সাংবাদিক শাহেদ উজ জামান চৌধুরী, সাংবাদিক জেসমিন জুঁই, সাংবাদিক আমিনুল ইসলাম মামুন, সাংবাদিক জাহাঙ্গীর আলম ,সাংবাদিক অভিজিৎ তালুকদার, সাংবাদিক মঈন উদ্দিন মাহমুদ ,পীরজাদা এস.এম ফিরোজ, সঞ্জয় শীল, মোঃ শহিদুল ইসলাম, ইরফানুল হক, সাংবাদিক মেনন চন্দ্র দাশ, সাংবাদিক সুমন চৌধুরী, অ্যাডভোকেট সুব্রত শীল রাজু,মোঃ শিপন হোসেন, মোঃ আমজাদ হোসেন, সাংবাদিক অজয় কুমার দাশ, সাংবাদিক নুরুল ইসলাম, সাংবাদিক মোঃ ইউসুফ ভূঁইয়া , সাংবাদিক চয়ন পাল, মোঃ আলমগীর ,রাজীব ধর ও মোঃ মাহবুবুল আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork