1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
ছলনার ঘোর - cumillarswadinsangbad
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ৩:০৫|
শিরোনামঃ
প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে

ছলনার ঘোর

Reporter Name
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫,
  • 623 Time View

   ছলনার ঘোর

       শামীমা আক্তার 

ভুলেও যদি ভুলতে পারতাম

ভুলেই যেতাম তোরে,

কাঁদতাম না আর গহীন রাইতে

প্রেম পিপাসার ঘোরে।

 

ভাবনার সাথে মিইশা গেছিস

ও’রে প্রাণের পাখি,

ভাবতে ভাবতে শেষ প্রহরে

ভাসে দু’টি আঁখি।

 

দিন রাত্রিতে তোর সাথে আর

হয়’না মনের কথা,

ভুল ঠিকানায় মন মজাইয়া

যৌবন কাটলো বৃথা।

 

আসা যাওয়ার পথ পানে তোর

নিত্য চেয়ে- থাকি,

মন মন্দিরায় চোখ ইশারায়

করুণ প্রাণে ডাকি।

 

কি করলে মোর কাটবে’রে বল

শৈলী গিরি মায়া,

ছল কইরা তুই বলতিস কেনো

হবি জীবন কায়া?

 

তোরে ভুলা নয়’রে সোজা

মিছেই ছলা- কলা,

তোর চেয়ে কেউ নেই’রে “প্রিয়”

এ মোর সত্যি- বলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork