1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চান্দিনা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ব্যবসায়ী ও বেকারীকে অর্থদণ্ড করেন - cumillarswadinsangbad
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ১১:১৪|
শিরোনামঃ
প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে

চান্দিনা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ব্যবসায়ী ও বেকারীকে অর্থদণ্ড করেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫,
  • 512 Time View
চান্দিনা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ব্যবসায়ী ও বেকারীকে অর্থদণ্ড করেন

এম এ খায়ের ইমন, কুমিল্লা প্রতিনিধি: 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযানে লাইসেন্স বিহীন এবং অনুমোদন বিহীন মৎস্য ও পশু খাদ্য বিক্রির অপরাধে তিনজন ব্যবসায়ীকে মোট ষাট হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

চান্দিনা উপজেলার মাধাইয়া বাজার এবং তৎসংলগ্ন এলাকায় ভ্রাম্যমান অভিযানটি পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূর নির্দেশনায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফয়সাল আল নুর। এসময় উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিকভাবে সহযোগিতা করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: তানজিলা খন্দকার এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয়াঙ্কা সাহা।

প্রতিষ্ঠান গুলো অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পণ্যের মূল্য তালিকা এবং মেয়াদের লেভেল ব্যতীত বেকারি পণ্য উৎপাদন করে এবং বিপণন ও বিতরণের অপরাধে মাধাইয়া ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে অবস্থিত আল আমিন বেকারিতে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যবিধি লঙ্ঘন, পণ্যের সঠিক মান নিয়ন্ত্রণ না থাকা এবং উৎপাদন ব্যবস্থায় বিভিন্ন ত্রুটি চোখে পড়ে। প্রতিষ্ঠানটির মালিক আবু বক্কর সরকারের ছেলে আল আমিন সরকারের বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত ২ লাখ টাকা জরিমানা করেন।

উক্ত অভিযান এ আইন শৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহযোগিতায় ছিলেন চান্দিনা থানা পুলিশ এস আই শামীমের একটি টিম এবং চান্দিনা উপজেলা আনসার ক্যাম্পের একদল সদস্য।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূর বলেন জনস্বার্থ রক্ষা, ভোক্তা অধিকার সংরক্ষণ, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং আইনের যথাযথ প্রয়োগের লক্ষ্যেই এমন অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। নাগরিক নিরাপত্তা ও জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে ভবিষ্যতেও আরও কঠোর তদারকি চালানো হবে বলেও জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork