1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চান্দিনা বাজারে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি ও উৎপাদন : কনফেশনারী ও বেকারীকে অর্থদণ্ড করেন - cumillarswadinsangbad
১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| ভোর ৫:৪৪|
শিরোনামঃ
চান্দিনায় নকল মোড়কে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যও বাজারে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সুযোগ পেলে ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল করতে চান সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া মুরাদনগরের প্রবীণ পত্রিকা হকার নিতাই চন্দ্র সাহার মৃত্যু ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত *গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী  বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

চান্দিনা বাজারে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি ও উৎপাদন : কনফেশনারী ও বেকারীকে অর্থদণ্ড করেন

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ২৩, ২০২৫,
  • 281 Time View

চান্দিনা বাজারে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি ও উৎপাদন : কনফেশনারী ও বেকারীকে অর্থদণ্ড করেন

মোঃ আবুল খায়ের কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় মেয়াদ উত্তীর্ণ খাবার ও নোংরা পরিবেশে পণ্য উৎপাদন কারখানায় অভিযান পরিচালনা করেন, চান্দিনা উপজেলা প্রশাসন এক্সক্লুসিভ ম্যাজিস্ট্রেট (ভূমি) ফয়সাল আল নূর।

উৎপাদনের তারিখ এবং মেয়াদোত্তীর্ণের তারিখ ব্যতীত দই, কেক এবং বিস্কুট বিক্রি করার অপরাধে চান্দিনা বাজারের কয়েকটি কনফেকশনারি দোকানকে মোট এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এছাড়াও অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে বেকারির পণ্য তৈরির জন্য দুইটি বেকারি কারখানাকে মোট এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিনের পাইকারি মজুদ এবং বিপণনকারী দুই ব্যবসায়ীকে মোট বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সাথে রাস্তা এবং ফুটপাত দখল করে দোকান বসিয়ে জন চলাচলে দুর্ভোগ সৃষ্টিকারী মাছ বাজার সংলগ্ন কিছু অস্থায়ী দোকান উচ্ছেদ করে চলাচলের পথ সুগম করে দেওয়া হয়েছে।

চান্দিনা উপজেলা প্রশাসন এক্সক্লুসিভ ম্যাজিস্ট্রেট (ভূমি) ফয়সাল আল নূর বলেন জনস্বার্থে এইধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork