1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চান্দিনা কাদুটি বাজারে মাদক সেবনকারী কিবরিয়ার আঘাতে হাত ভাঙল শাহ পরান নামের এক যুবকের - cumillarswadinsangbad
১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ১:৫৭|
শিরোনামঃ
চান্দিনায় নকল মোড়কে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যও বাজারে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সুযোগ পেলে ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল করতে চান সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া মুরাদনগরের প্রবীণ পত্রিকা হকার নিতাই চন্দ্র সাহার মৃত্যু ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত *গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী  বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

চান্দিনা কাদুটি বাজারে মাদক সেবনকারী কিবরিয়ার আঘাতে হাত ভাঙল শাহ পরান নামের এক যুবকের

Reporter Name
  • Update Time : সোমবার, জুলাই ২৮, ২০২৫,
  • 796 Time View

চান্দিনা কাদুটি বাজারে মাদক সেবনকারী কিবরিয়া ও তার বাহিনীর আঘাতে হাত ভাঙল শাহ পরান নামের এক যুবকের

 

নিজস্ব প্রতিনিধি:

কুমিল্লা চান্দিনা থানাধীন বরকড়ই ইউনিয়ন কাদুটি বাজারে গত ২৩শে জুলাই সন্ধ্যা আনুমানিক ৬ঃ০০ ঘটিকার সময়।

শাহ পরাণ, পিতা মৃত আব্দুর রাজ্জাক, গ্রাম- কাদুটি মোহাম্মদপুর লোনা, থানা- বরুড়া। শাহ পরাণ নামে এক টাইলস মিস্ত্রিকে হত্যার উদ্দেশ্যে কিছু মাদক সেবনকারী আক্রমণ করে,

১। গোলাম কিবরিয়া, পিতা শামসুল হুদা, মাতা শামসুন্নাহার, গ্রাম মোহাম্মদপুর লোনা, বরুড়া।

২। শুক্কুর আলী, পিতা মৃত আব্দুল হামিদ,

৩। বাবুল, পিতা সাহেব আলী

৪। মোহাম্মদ, পিতা আনু মিয়া

সর্বসাং কাদুটি উত্তরপাড়া, বরকড়ই ইউনিয়ন, থানা- চান্দিনা, জেলা- কুমিল্লা।

শাহ পরাণ সমাজের সচেতন মহলের সহিত ঐক্যবদ্ধভাবে দীর্ঘদিন যাবত সমাজসেবা করিয়া আসিতেছে, জুলাই আন্দোলনের পরবর্তীতে বাংলাদেশ নতুনভাবে মাদক বিরুদ্ধে প্রশাসন সহ স্থানীয় সচেতন মহল সোচ্চার হয়ে ওঠেন। এর ফলে বরুড়া থানাধীন শাহ পরানের নিজ গ্রাম মোহাম্মদপুর লোনা সহ পার্শ্ববর্তী এলাকার মাদকবিরোধী বিভিন্ন প্রচার-প্রচারণা করিতে থাকে। মাদক সেবনকারীর লিডার গোলাম কিবরিয়া শাহ পরান কে মোবাইলে হুমকি ধামকি দেয়। শাহ পরান উক্ত বিষয়টি গ্রামের সচেতন মহল ও গণ্যমান্য ব্যক্তিদেরকে অবহিত করিয়া মীমাংসার চেষ্টা করিলে, গোলাম কিবরিয়া ও তার সহযোগীরা আমাকে দেখে নেবে বলে হুমকি-ধমকি প্রদান করে।

ঘটনার দিন গত ২৩ শে জুলাই সন্ধ্যা ৬ঃ০০ ঘটিকার সময় কাদুটি বাজারে, বাজার খরচ করিবার জন্য যাওয়ার পথে বাজারের পূর্ব পথে অবস্থান করা গোলাম কিবরিয়া, শুকুর আলী, বাবুল, মোহাম্মদ সহ রাস্তা প্রতিরোধ করে আমার টি-শার্টের কলারে চেপে ধরে অকথ্য গালিগালাজ চড় থাপ্পড় কিল-ঘুসি ও রাস্তায় ফেলে লাথি, বুকে ও গলায় পা চাপা দিয়ে হত্যার চেষ্টা করে, এবং কাঠ দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে করে আমার মাথা মুখে পিঠে সহ শরীরের বিভিন্ন স্থানে লীলা ফুলা জখন করে। বাম হাত ও আঙ্গুল হাড়ভাঙ্গা যখম হয়। ঘটনার সময় আমার চিৎকার শুনিয়া আশেপাশের লোকজন জড়ো হয়ে আমাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এই বিষয়ে শাহ পরান বাদী হয়ে যেহেতু ঘটনা ঘটেছে চান্দিনা থানায়, তাই চান্দিনা থানায় অভিযোগ করে। এই বিষয়ে বিবাদী গোলাম কিবরিয়ার মোবাইলে একাধিক বার কল করে পাওয়া যায়নি।

এই বিষয়ে চান্দিনা থানার অফিসার ইনচার্জ জাবেদ-উল ইসলাম বলেন মামলা তদন্তধীন আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork