1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চান্দিনার শিল্পপতি ইসহাক, কুমিল্লায় সেরা রেমিট্যান্সযোদ্ধা - cumillarswadinsangbad
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৭:৪৫|
শিরোনামঃ
বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক

চান্দিনার শিল্পপতি ইসহাক, কুমিল্লায় সেরা রেমিট্যান্সযোদ্ধা

Reporter Name
  • Update Time : রবিবার, আগস্ট ৩, ২০২৫,
  • 207 Time View

কুমিল্লায় সেরা রেমিট্যান্সযোদ্ধা চান্দিনার শিল্পপতি ইসহাক

নিজস্ব প্রতিবেদন :

কুমিল্লা জেলার সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী যোদ্ধা হিসেবে নির্বাচিত হয়েছেন প্রবাস থেকে টাকা পাঠিয়ে দেশের অর্থনীতিকে আরো সমৃদ্ধি করার লক্ষ্যে বিশেষ অবদান রাখায় মালয়েশিয়া প্রবাসী শিল্পপতি মোঃ ইকবাল হোসেন ইসহাক। অগ্রনী ব্যাংক পিএলসি চান্দিনা শাখার মাধ্যমে দেশে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়ে কুমিল্লা জেলার দ্বিতীয় রেমিট্যান্স যোদ্ধা হয়েছেন তিনি। শনিবার (২ আগস্ট) সকালে রেমিট্যান্স যোদ্ধা দিবস-২০২৫ উপলক্ষে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র, প্রবাসী কল্যাণ ব্যাংক এবং প্রবাসী কল্যাণ সেন্টার কুমিল্লা’র উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রেমিট্যান্স যোদ্ধা মোঃ ইকবাল হোসেন ইসহাক’কে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) পঙ্কজ বড়ুয়া। এসময় তিনি আরো তিন রেমিট্যান্স যোদ্ধাকে সম্মাননা জানানো হয়। শিল্পপতি মোঃ ইকবাল হোসেন (ইসহাক) কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের কেশেরা গ্রামের বাসিন্দা। চান্দিনার বিভিন্ন সময় সামাজিক কাজে অংশ গ্রহণ করে থাকেন এই প্রবাসী শিল্পপতি।

শিল্পপতি ইকবাল হোসেন ইসহাক বলেন, দীর্ঘদিন ধরে মালয়েশিয়াতে ব্যবসা করছি।আমার ছয়টি কোম্পানিতে সাড়ে চার হাজার শ্রমিক রয়েছে। আমি নিজে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাই।শ্রমিকদের বলি হুন্ডির মাধ্যমে টাকা না পাঠিয়ে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে।এতে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। তিনি আরও বলেন, দেশে বেশি পরিমাণ রেমিট্যান্স পাঠিয়ে কুমিল্লা জেলা সেরা হয়েছে। আর আমি অগ্রনী ব্যাংক চান্দিনা শাখার মাধ্যমে দেশে টাকা পাঠিয়ে জেলার দ্বিতীয় সেরা রেমিট্যান্স যোদ্ধা হয়েছি।এ গৌরব আমাকে ও চান্দিনাবাসী সম্মানিত করেছে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম,সহকারী কমিশনার আবিদা আল আকসার আশা,জেলা কর্মনংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আতিকুর রহমান, জেলা প্রবাসী কল্যাণ ব্যাংকের এজিএম তৌফিকুল আলম,প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক আলী হোসেন,জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কামরুজ্জামান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে জরিপ অফিসার তাজুল ইসলামসহ অনেকেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork