1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চান্দিনায় হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার, আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ - cumillarswadinsangbad
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ২:৪৬|
শিরোনামঃ
প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে

চান্দিনায় হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার, আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, মার্চ ২৭, ২০২৬,
  • 176 Time View
চান্দিনায় হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার, আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ

এম এ খায়ের ইমন, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা উপজেলায় সংঘটিত আলোচিত এক হত্যা মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে চান্দিনা থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ ২০২৬ (বৃহস্পতিবার) চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমানের নেতৃত্বে পরিচালিত একটি বিশেষ অভিযানে উপজেলার হোসেনপুর গ্রামে সংঘটিত মরিয়ম আক্তার (২১) হত্যা মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি মো. রিপন (৪৫) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রিপন উপজেলার হারালদার গ্রামের বাসিন্দা আব্দুল মালেকের ছেলে। অভিযানে নেতৃত্ব দেন চান্দিনা থানার এসআই (নিরস্ত্র) শিশির ঘোষ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

পুলিশ জানায়, মরিয়ম আক্তার হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারে জোরালো অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় অভিযুক্ত রিপনকে গ্রেফতার করা হয়েছে।

পরে তাকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়।

পুলিশ আরও জানায়, ঘটনার দিনই মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি ময়নালকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

চান্দিনা থানা পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল আসামিকে দ্রুত আইনের আওতায় আনতে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork