মোঃ আবুল খায়ের, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনায় যৌথ অভিযানে উপজেলার শীর্ষ মাদক সম্রাট মো. মোস্তফা কে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৩ হাজার ৬৪০ পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ৫২ লক্ষ ৮৮ হাজার টাকা, ৪টি মোবাইল ফোন ও একটি পাসপোর্ট উদ্ধার করা হয়।
৩০ জুলাই রাত ১টায় উপজেলার মহিচাইল গ্রামের ভূইয়াপাড়া নিজবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মাদক কারবারি মো. মোস্তফা ওই গ্রামের মৃত নুরুল হক এর ছেলে।







