
এম এ খায়ের ইমন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মাদক সেবন ও ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত ৮ জনসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
চান্দিনা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় পেশাদার মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ইয়াবা ও গাঁজাসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজনের কাছ থেকে ইয়াবা ও গাঁজা সেবনের প্রমাণ পাওয়া যায়। মোবাইল কোর্টে দোষ স্বীকার করায় তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—
মো. সাজ্জাদ হোসেন (৩২), পিতা- রফিকুল আলম, মাতা- খোরশেদা বেগম এবং মো. শরিফুল ইসলাম (৩০), পিতা- নুরুল ইসলাম, মাতা- সাজেদা বেগম; উভয়ের বাড়ি মহারং, থানা- চান্দিনা, জেলা- কুমিল্লা। ইয়াবা সেবন ও হেফাজতে রাখার অপরাধে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ডসহ ১ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
মো. দিহান (১৮), পিতা- সৈকত হোসেন, মাতা- আয়েশা বেগম, সাং- হারং, থানা- চান্দিনা, জেলা- কুমিল্লা। ইয়াবা সেবনের অপরাধে তাকে ১০০ টাকা অর্থদণ্ডসহ ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
লিটন (৩৫), পিতা- আবদুর রশিদ, মাতা- মধু বিবি, সাং- হারং, থানা- চান্দিনা, জেলা- কুমিল্লা। ইয়াবা সেবনের দায়ে তাকে ১০০ টাকা অর্থদণ্ডসহ ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
মো. মানিক ভান্ডারী (৩৩), পিতা- মৃত তৈয়ব আলী ভান্ডারী, মাতা- মনোয়ারা বেগম, সাং- বেলাশ্বর, থানা- চান্দিনা, জেলা- কুমিল্লা। গাঁজা সেবনের অপরাধে তাকে ৫০০ টাকা অর্থদণ্ডসহ ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মো. সাকিল (৩৮), পিতা- মৃত রুহুল আমিন, মাতা- রহিমা বেগম, সাং- কেগলা, থানা- চান্দিনা, জেলা- কুমিল্লা। গাঁজা সেবনের অপরাধে তাকে ১০০ টাকা অর্থদণ্ডসহ ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মো. সোহেল (৩৮), পিতা- মৃত সুলতান আহম্মেদ, মাতা- রফিয়া খাতুন এবং মো. রাছেল (৩২), পিতা- মৃত ইউনুছ মিয়া, মাতা- তাহমিনা বেগম; উভয়ের বাড়ি পূর্ব অম্বরপুর, থানা- চান্দিনা, জেলা- কুমিল্লা। ইয়াবা সেবন ও হেফাজতে রাখার অপরাধে তাদের প্রত্যেককে ৫০০ টাকা অর্থদণ্ডসহ ৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া মো. আরিফ হোসেন (২৬), পিতা- শাহজাহান, সাং- নোয়াপাড়া, থানা- চান্দিনা, জেলা- কুমিল্লাকে পৌরসভা এলাকায় জনবিরক্তির সৃষ্টি করায় পুলিশ আইনের ৩৪ ধারায় গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
চান্দিনা থানা পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।