1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চান্দিনায় টমেটো ক্ষেত কেটে ৩ লাখ টাকার ক্ষতি, মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ইউএনও ও থানায় অভিযোগ - cumillarswadinsangbad
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ১২:৫৬|
শিরোনামঃ
প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে

চান্দিনায় টমেটো ক্ষেত কেটে ৩ লাখ টাকার ক্ষতি, মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ইউএনও ও থানায় অভিযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬,
  • 161 Time View
চান্দিনায় টমেটো ক্ষেত কেটে ৩ লাখ টাকার ক্ষতি, মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ইউএনও ও থানায় অভিযোগ

নিজস্ব প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা উপজেলার কেরনখাল ইউনিয়নের তেঘরিয়া এলাকায় টমেটো ক্ষেত কেটে প্রায় তিন লাখ টাকার ক্ষতি করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৫নং কেরনখাল ইউনিয়নের তেঘরিয়া চতর বাড়ির বাসিন্দা মোঃ মমতাজ (৫৫) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, একই এলাকার ছয়ঘরিয়া হারুন চেয়ারম্যান বাড়ির বাসিন্দা মোঃ অলিউল্লাহ প্রকাশ অলু (৩০) দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

লিখিত অভিযোগে বলা হয়, গত ২৫ মার্চ ২০২৬ তারিখে তেঘরিয়া বাগমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সামনে হৃদয় নামে এক ব্যক্তির ঘরে অলিউল্লাহ, হৃদয় ও অজ্ঞাতনামা আরও একজন সারারাত মাদক সেবন করে। বিষয়টি জানতে পেরে ভোরে স্থানীয় লোকজনসহ মমতাজ সেখানে গিয়ে তাদের আটক করেন। এ সময় হৃদয় মমতাজের ভাতিজা হওয়ায় তাকে শাসন করলে সে পালিয়ে যায়। অপরদিকে অলিউল্লাহকে শাসন করলে সে উপস্থিত লোকজনের সামনে অশ্লীল ভাষায় গালাগালি করে এবং পরে দেখে নেওয়ার হুমকি দেয়।

এরপর গত ২৭ মার্চ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মমতাজ ও তার স্ত্রী ফরিদা বেগম বাগমারা মাদ্রাসার উত্তর পাশে অবস্থিত তাদের ১৫ শতক জমির টমেটো ক্ষেত দেখতে যান। সেখানে গিয়ে তারা দেখতে পান অলিউল্লাহ তাদের জমির আইলে দাঁড়িয়ে গাঁজা সেবন করছে। তাদের দেখে সে গাঁজা সেবনের জন্য আহ্বান জানায় এবং অশ্লীল ভাষায় গালাগালি করে। এ ঘটনায় তারা কোনো প্রতিবাদ না করে বাড়িতে ফিরে যান।

পরদিন ২৮ মার্চ ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে টমেটো ক্ষেতে গিয়ে তারা দেখতে পান ক্ষেতের সব টমেটো গাছ কেটে মাটিতে ফেলে রাখা হয়েছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী কৃষক।
পরে বিষয়টি এলাকাবাসীকে জানানো হলে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে অভিযুক্ত অলিউল্লাহকে এলাকায় খুঁজে পাওয়া যায়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী মমতাজ জানান, স্থানীয়দের সঙ্গে আলোচনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তার ও চান্দিনা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork