
কুমিল্লা জেলা চান্দিনা উপজেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালায়। উপজেলার মাধাইয়া বাজারে এবং হাইওয়ের অংশ পরিষ্কার করা হয়।
অভিযান উদ্ধোধন করেন- চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নুর ও মাধ্যমিক উপজেলা শিক্ষা অফিসার।
চান্দিনা উপজেলা এনসিপির পার্টির সভাপতি আবুল কাশেম অভির নেতৃত্বে আজকের এই কর্মসূচি বাস্তবায়ন হয়।
আবুল কাশেম অভি বলেন, সারা চান্দিনায় আমাদের কর্মসূচি চলমান থাকবে। বর্ষাকাল বৃষ্টির পানিতে ময়লা কাঁদা বেশি হয়, যেখানে সেখানে বৃষ্টির পানি জমার কারণে ডেঙ্গু মশার উৎপাত বেড়ে য়ায় এবং ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার প্রবণতা বেড়ে যায়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার যুগ্ম সমন্বয়কারী শরিফুজ্জামান, এনসিপির চান্দিনার সদস্য গাজী আলাউদ্দিন, ফারহানা ইয়াসমিন, আল ইরফান সাইফ, নেহাল, রাসেল আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।