1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চান্দিনায় এক আদম ব্যাপারী আটক - cumillarswadinsangbad
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ৬:১৮|
শিরোনামঃ
প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে

চান্দিনায় এক আদম ব্যাপারী আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ২৪, ২০২৫,
  • 210 Time View

চান্দিনায় এক আদম ব্যাপারী আটক

মোঃ আবুল খায়ের নিজস্ব প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় কামাল হোসেন নামে এক আদম ব্যাপারী অবৈধ পথে বিদেশে মানব পাচারের অভিযোগে বিজ্ঞ আদালতে মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হলে আদম বেপারি চক্রের মূল হোতা কামাল হোসেনকে গ্রেফতার করেছে চান্দিনা থানা পুলিশ। কামাল হোসেন (৪৫)চান্দিনা উপজেলার গোবিন্দপুর গ্রামের আ: সামাদ মেম্বারের ছেলে। বৃহস্পতিবার রাত সারে ১২ টায়, নিজ বাড়ি গোবিন্দপুর থেকে কামাল হোসেনকে গ্রেফতার করা হয়। আল-আমিন নামের এক যুবক কামালের মাধ্যমে সৌদি গিয়ে প্রতারণার শিকার হয়ে তিন মাস জেল খেটে দেশে ফিরে নিঃস্ব হয়ে এখন মানুষের দ্বারে দ্বারে ঘুরছে।

ভুক্তভোগীদের দাবী একাধিকবার সালিশি বৈঠকে ব্যর্থ হওয়ার পর আদম বেপারি কামাল হোসেনের বিরুদ্ধে থানায় অভিযোগ করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এখন জীবন শষ্কায় মানবেতর জীবন যাপন করছে সপরিবার। চান্দিনা উপজেলার বড়গোবিন্দপুর গ্রামের পশ্চিম পাড়ার সিরাজুল ইসলামের ছেলে আল-আমিন।

গত বছরের জুলাই মাসে দালাল কামাল হোসেন সৌদি আরবে একটি কোম্পানিতে ভালো মানের কাজের ভিসা দেওয়ার প্রলোভন দেখায়। পরে আকামা করা সহ ভিসার মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করে সৌদি পাঠানোর পর কোন কাজ এবং কোন প্রকার আকামা না দেওয়া, কামালের এমন প্রতারণায় সৌদি পুলিশের হাতে ধরা খেয়ে জেল খেটে দেশে ফেরত আসে আল-আমিন। সামাজিকভাবে সমাধানে ব্যর্থহওয়ায় অসহায় হয়ে আদম বেপারি কামাল হোসেনের বিরুদ্ধে চান্দিনা থানায় একটি লিখিত অভিযোগ করলে। একের পর এক হুমিক-ধমকি এবং উল্টো মামাল দেওয়ার ভয় দেখানো শুরু করে। এমন অবস্থায় ভুক্তভোগী পরিবার জীবন শষ্কায় আর্থিক সংকটে মানবেতর জীবন যাপন করছে। বিষয়টি স্থানে ভাবে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হলে, ভুক্তভোগীকে আদালতে যাওয়ার পরামর্শ দেন পুলিশ।

স্থানীয়রা আরও বলেন অনেক আগে থেকেই মানব পাচারের সাথে জরিত আদম বেপারি কামাল হোসেন। এর আগেও ভিসা দিয়ে বিদেশ পাঠানো অনেক মানুষের বিষয় নিয়ে আদম বেপারি কামালারে বিরুদ্ধে গ্রামে একাদিকবার সামাজিক ভাবে সালিশি বৈঠক হয়েছে। সে প্রায় মানুষের সাথে এমন অনেক প্রতারণা করেছে।

এবিষয়ে চান্দিনা থানার অফিসার ইনচার্জ জাবেদ-উল ইসলাম বলে বিজ্ঞ আদালতে মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হল কামাল হোসেনকে আটক করি। সকল প্রক্রিয়া শেষ করে তাকে আদালতে পাঠানো হবে।

অবৈধ পথে মানব পাচার রোধে “প্রতিরোধ ও দমন” আইনে পাচারকারীদের সর্বোচ্চ শাস্তি সহ আদম কামাল হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানান ভুক্তভোগীসহ স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork