1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চান্দিনায় এআই প্রযুক্তি দিয়ে অশ্লীল ছবি তৈরি করে ব্ল্যাকমেইল, বিউটি পার্লারে ঢুকে শ্লীলতাহানি; গ্রেফতার ২ - cumillarswadinsangbad
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ১১:১৬|
শিরোনামঃ
প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে

চান্দিনায় এআই প্রযুক্তি দিয়ে অশ্লীল ছবি তৈরি করে ব্ল্যাকমেইল, বিউটি পার্লারে ঢুকে শ্লীলতাহানি; গ্রেফতার ২

Reporter Name
  • Update Time : শুক্রবার, মে ৮, ২০২৬,
  • 113 Time View
চান্দিনায় এআই প্রযুক্তি দিয়ে অশ্লীল ছবি তৈরি করে ব্ল্যাকমেইল, বিউটি পার্লারে ঢুকে শ্লীলতাহানি; গ্রেফতার ২

এম এ খায়ের ইমন, চান্দিনা (কুমিল্লা):

কুমিল্লার চান্দিনা উপজেলায় এক নারী উদ্যোক্তার অশ্লীল ছবি ও ভিডিও কৃত্রিমভাবে তৈরি করে ব্ল্যাকমেইল করার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তরা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুক্তভোগীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায়ের চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার মহিচাইল ইউনিয়নের মহিচাইল বাজারে অবস্থিত নিউ হাজী জব্বার মার্কেটের নিচতলায় ‘আনিশা বিউটি পার্লার’ পরিচালনা করেন ইসরাত জাহান পপি (২৯)। অভিযুক্ত মো. রুবেল (২৮), মো. জামাল (৪০) ও হানিফ (২৩) দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে উত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন।

ভুক্তভোগী তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় অভিযুক্তরা এআই প্রযুক্তির মাধ্যমে তার বিকৃত ও অশ্লীল ছবি এবং ভিডিও তৈরি করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তিন লাখ টাকা দাবি করে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ৭ মে দুপুর আনুমানিক ১২টা ৫ মিনিটের দিকে অভিযুক্তরা ভুক্তভোগীর বিউটি পার্লারে ঢুকে পুনরায় অশ্লীল ছবি ও ভিডিও দেখিয়ে তাকে কুপ্রস্তাব দেয় এবং টাকা দাবি করে। তিনি রাজি না হলে তার ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিলে তারা জোরপূর্বক তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে এবং মোবাইলে ভিডিও ধারণেরও চেষ্টা চালায়।

ভুক্তভোগীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করলে চান্দিনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলাটি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২–এর ৮(১)/৮(২) ধারা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০–এর ১০ ধারা অনুযায়ী রুজু করা হয়েছে।

চান্দিনা থানা সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নি:) শিশির ঘোষ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামি মো. রুবেল ও মো. জামালকে গ্রেফতার করেছেন। অপর আসামি হানিফকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলমান রয়েছে এবং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork