1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বিএসএফের গুলিতে দুই যুবক আহত - cumillarswadinsangbad
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৩:৫৫|
শিরোনামঃ
বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বিএসএফের গুলিতে দুই যুবক আহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুলাই ২৫, ২০২৫,
  • 397 Time View

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বিএসএফের গুলিতে দুই যুবক আহত

আলি হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিংনগর সীমান্তে বিএসএফের গুলিতে দুই যুবক গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে বিজিবি একজনের গুলিবিদ্ধের তথ্য নিশ্চিত করেছে।

গুলিবিদ্ধ ওই দুই যুবক জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পন্ডিতপাড়ার আরিফুল ইসলাম হানিফের ছেলে সেলিম (২৫) ও একই ইউনিয়নের মুন্নাপাড়া তারাপুরের সুলতানের ছেলে সুমন(২৮)।

২৪ জুলাই বৃহস্প্রতিবার ভোর ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের শিংনগর সীমান্তের আর্ন্তজাতিক সীমান্ত পিলার ১৬৪’র সাব পিলার ৫ এর ১ এস পিলার এলাকায় ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ২/৫ জনের একটি দল অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এ সময় ৭১ ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে গুলিবিদ্ধ হয় তারা। এ সময় তাদের সঙ্গীরা তাদের উদ্ধার করে আত্মগোপনে থেকে চিকিৎসা নিচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে বিজিবি’র পক্ষ থেকে শুধু সেলিমের গুলিবিদ্ধ হওয়ার কথা জানানো হয়েছে।

৫৩ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল ফাহাদ মাহমুদ রিংকু শুক্রবার (২৫ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, এ ব্যাপারে শিংনগর বিওপির পক্ষ থেকে দৌলতপুর ক্যাম্পের বিএসএফর সঙ্গে যোগাযোগ করা হলে তারা সীমান্ত এলাকায় চোরাকারবারীদের ধাওয়া করার বিষয়টি স্বীকার করলেও তাদের পক্ষ থেকে কোন গুলি ছোঁড়া হয়নি ।

ঘটনার সত্যতা যাচাইয়ে আহতদের বাড়ি গিয়ে জানার চেষ্টা করা হলে পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কেউ কথা বলতে চাননি। বিষয়টি তারা এড়িয়ে যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork