1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০ - cumillarswadinsangbad
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ৮:২৬|
শিরোনামঃ
প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে

চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫,
  • 198 Time View

আলি হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে হয়েছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রহনপুর ইউনিয়নের মিরাপুর বটতলা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহতদের গোমস্তাপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ৭ জনকে আটকের কথা জানিয়েছেন গোমস্তাপুর থানার ওসি মো. ওয়াদুদ আলম।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রহনপুর ইউনিয়নের মিরাপুর বটতলার সাইফুল ইসলামের সঙ্গে রহনপুর পৌর এলাকার মো. মানিকের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছে। সেই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে রহনপুর পৌর এলাকার রহমতপাড়া ও রহনপুর ইউনিয়নের কাজীগ্রাম এলাকার লোকজন নিয়ে মিরাপুর যান মানিক। ওই সময় মিরাপুর বটতলা এলাকার লোকজনের সঙ্গে সংঘর্ষ হয়। সকালে ওই এলাকায় মারামারিতে বেশ কয়েকজন আহত হন। পরে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতরা চিকিৎসা নিতে গেলে সেখানে আহতদের ওপরে আবার হামলা হয়। এ ঘটনায় সেখানে থেকে পুলিশ হাতেনাতে সাতজনকে আটক করেছে।

 

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. শহিদুল ইসলাম জানান, সব মিলিয়ে ওই মারামারি ঘটনায় ৩০ জন আহতকে এখানে আনা হয়েছে। ছয়জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অনেকের অবস্থাও ভালো নয়।

 

গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে, দ্বিতীয় দফায় হাসপাতালে এসে মানিক গ্রুপের লোকজন আহতদের উপর আবার হামলা চালায়। আহরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জনকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork