1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
গোবিন্দগঞ্জে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ সীম, নগদ অর্থ, দেশীয় অস্ত্রসহ ৪ হ্যাকার গ্রেফতার - cumillarswadinsangbad
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| ভোর ৫:১৭|
শিরোনামঃ
বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক

গোবিন্দগঞ্জে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ সীম, নগদ অর্থ, দেশীয় অস্ত্রসহ ৪ হ্যাকার গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫,
  • 557 Time View

গাইবান্ধা প্রতিনিধি:

‎গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাতভর সেনাবাহিনীর  শ্বাসরুদ্ধকর অভিযানে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণে সীমকার্ড,নগদ টাকা,বিভিন্ন ডিভাইস সামগ্রী সহ হ্যাকার চক্রের মাষ্টার মাইন্ড পলাশ রানাসহ  ৪ হ্যাকারকে গ্রেফতার করেছে যৌথবাহিনি। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী গাইবান্ধা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে ক্যাপ্টেন ইকরাম হোসেন,ওয়ারেন্ট অফিসার রাকিবুল আলম,সার্জেন্ট সাইদুর রহমান, থানার এস,আই মোমিনুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্স ও সেনাবাহিনীর সদস্যগন সোমবার মাঝ রাত থেকে আজ মঙ্গলবার  দুপুর ২টা পর্যন্ত উপজেলার তালুককানুপুর ও দরবস্ত ইউনিয়নে এ অভিযান চালিয়ে হ্যাকের চক্রের মাস্টার মাইন্ড,তালুককানুপুর ইউনিয়নের তালুকানুপুর গ্রামের ইউনুস আলীর ছেলে  পলাশ রানা,একই গ্রামের আবু বক্করের ছেলে  সুমন মিয়া, নারিচাগাড়ী গ্রামের সাবলু মিয়ার  পুএ সাইদুল, তাজপুর গ্রামের ইউপি সদস্য আবু সাইদ লিটনকে গ্রেফতার করে।এ অভিযানে হ্যাকার চক্রের মাস্টার মাইন্ড পলাশ রানা,সুমন মিয়া,সাইদুল এর কাছ থেকে ৮৩৮ টি বিভিন্ন ফোন কোম্পানীর সীম কার্ড, ১৭টি মোবাইল ফোন,নগদ ৫৬ হাজার ১০০টাকা,একটি সিসি ক্যামেরা,একটি ক্যামেরা যুক্ত পেন, একটি ড্রোন,একটি ল্যাপটপ, ইউপি সদস্য আবু সাইদ লিটনের বাড়ীতে তল্লাশি চালিয়ে দুটি দেশীয় অস্ত্র ছোড়া,মোবাইল ফোন উদ্ধার করা হয়। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) বুলবুল ইসলাম তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত হ্যাকারদের মামলার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

‎হ্যাকার চক্র দীর্ঘদিন ধরে সফটওয়্যার হ্যাক করে, দেশের বিভিন্ন স্থানের দরিদ্র অসহায় পরিবারগুলির সামাজিক নিরাপত্তা বয়স্ক ভাতা,বিধবা ভাতা,প্রতিবন্ধী ও মাতৃত্ব ভাতা সরকারি অর্থ আত্মসাৎ করে আসছিল বলে জানা যায়

‎অপরাধ দমনে,মাদক কারবারি ,অস্ত্র উদ্ধার, হ্যাকার প্রতারক চক্র,বালুদস্যূদের গ্রেফতারে সেনাবাহিনীর অব্যাহত অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork