1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
গাইবান্ধায় আওয়ামী লীগ এর ৩২ জন গ্রেফতার - cumillarswadinsangbad
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৩:৫৬|
শিরোনামঃ
বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক

গাইবান্ধায় আওয়ামী লীগ এর ৩২ জন গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ২৪, ২০২৫,
  • 701 Time View

গাইবান্ধায় বিশেষ অভিযানে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের ৩২ জন গ্রেফতার

‎গাইবান্ধা (প্রতিনিধি) মাহমুদুল হাবিব রিপন:

‎গাইবান্ধা জেলা পুলিশের তৎপরতায় গত ২৩ জুলাই ২০২৫, বুধবার জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোট ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে নিয়মিত মামলায় ১২ জন, ১৫১ ধারায় ১ জন এবং গ্রেফতারি পরোয়ানায় ১৯ জন রয়েছেন।

‎জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলার নির্দেশনায় জেলার সাতটি থানায় একযোগে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের লক্ষ্য ছিল এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং অস্থিতিশীলতা প্রতিরোধ করা।

‎অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রাজনৈতিক পরিচয়ধারী বেশ কয়েকজন আছেন, যারা আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী। এদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন:১. মোঃ আসাদুজ্জামান তারা (৪৮) – গাইবান্ধা পৌরসভা ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।

‎২. মোঃ সাইদুল ইসলাম (৪৫) – রামচন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক।

‎৩. মোঃ গোলাম শাহরিয়া বিদ্যুৎ (৩৪) – দহবন্দ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য (সুন্দরগঞ্জ)।

‎৪. খন্দকার মোঃ জান্নাতুল নবী ওরফে রিপন মাস্টার (৪৮) – মহদীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (পলাশবাড়ী)।

‎৫. মোঃ আঃ রহমান (৪২) – পদুমশহর ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক (সাঘাটা)।

‎৬. শ্রী মানিক কর্মকার (৬০) – ভরতখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি (সাঘাটা)।

‎৭. মোঃ মেহেদী হাসান শাওন (২৫) – গোবিন্দগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।

‎৮. মোঃ বুলেট প্রধান (৪০) – কচুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি (সাঘাটা)।

‎৯. মোঃ সুজন মিয়া (৩৬) – একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক (সাঘাটা)।

‎১০. মোঃ আঃ মোতালেব বাবু (৫৫) – জুমারবাড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি (সাঘাটা)।

‎জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়, জননিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork