1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
গফরগাঁওয়ে বিএনপি'র প্রয়াত নেতার বাড়িতে অগ্নিসংযোগ এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা   - cumillarswadinsangbad
১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ৩:৫৩|
শিরোনামঃ
চান্দিনায় নকল মোড়কে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যও বাজারে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সুযোগ পেলে ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল করতে চান সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া মুরাদনগরের প্রবীণ পত্রিকা হকার নিতাই চন্দ্র সাহার মৃত্যু ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত *গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী  বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

গফরগাঁওয়ে বিএনপি’র প্রয়াত নেতার বাড়িতে অগ্নিসংযোগ এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা  

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ১৬, ২০২৫,
  • 237 Time View
গফরগাঁওয়ে বিএনপি’র প্রয়াত নেতার বাড়িতে অগ্নিসংযোগ এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা বিএনপি সাবেক আহবায়ক ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মরহুম নাজমুল হকের গ্রামের বাড়ি উপজেলার যশরা ইউনিয়নের ভারইল গ্রামে অবস্থিত তালা বদ্ধ বাড়িটিতে দুর্বৃত্তরা গত১৪ আগস্ট ভোর রাত্রে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

আজ ১৬ আগস্ট শনিবার দুপুরে গফরগাঁও উপজেলা, পৌরসভা ও পাগলা থানার বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে একবিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

গফরগাঁও পৌরসভা কার্যালয় হইতে মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জামতলী মোড়স্হ শহীদ মিনার সম্মুখে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক,গফরগাঁও কৃতি সন্তান, আলমগীর মাহমুদ আলম, উপজেলা বিএনপি সাবেক যুগ্ন আহবায়ক মুশফিকুর রহমান মুশফিক, পাগলা থানা বিএনপি সাবেক যুগ্ন আহবায়ক আখতারুজ্জামান বাচ্চু, এডভোকেট আল ফাওাহ খান,ময়মনসিংহ জেলা বিএনপি সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এ কে এম আনসার উদ্দিন, পৌর বিএনপি সাবেক সভাপতি ফজলুল হক, সালটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা শহিদুল ইসলাম, প্রয়াত নেতা বীর মুক্তিযোদ্ধা নাজমুল হকের সুযোগ্য ছেলে নাদিমুল হক, ও পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম। বক্তাগণ এ নেককার জনক ঘটনায় জড়িতদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork