1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
গফরগাঁওয়ে আব্দুর রহমান খান ছাত্র কাফেলার বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ - cumillarswadinsangbad
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| ভোর ৫:০৯|
শিরোনামঃ
বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক

গফরগাঁওয়ে আব্দুর রহমান খান ছাত্র কাফেলার বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, অক্টোবর ৪, ২০২৫,
  • 680 Time View
গফরগাঁওয়ে আব্দুর রহমান খান ছাত্র কাফেলার বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মকবুক হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি 

ময়মনসিংহের গফরগাঁওয়ে আব্দুর রহমান খান ছাত্র কাফেলার উদ্যোগে বার্ষিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী মোঃ নুরুজ্জামান খান রানা’র সার্বিক তত্ত্বাবধানে এবং ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসার মুহতামিম মুফতি মোস্তাফিজুর রহমান (চরবহুলী) সভাপতিত্বে মাদ্রাসার প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মোট ৭টি বিষয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠানটি স্পন্সর করছেন “পিবাড়ীয়া গ্রুপ “। এ প্রতিযোগিতায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। গ্রুপভিত্তিক বিচারক হিসেবে ছিলেন মাদ্রাসার সকল শিক্ষকগণ। এছাড়াও অভিভাবক সম্মেলন ও বদরী কাফেলার পুনর্মিলনী আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী অভিভাবকবৃন্দ এবং মাদরাসা-মসজিদ পরিচালনা কমিটির দায়িত্বশীলগণ আন্তরিক অভিমত ও মূল্যবান পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতি মুফতি মোস্তাফিজুর রহমান (চরবহুলী) বলেন, এই প্রতিযোগিতা মাধ্যমে শিক্ষার্থীরা তাদের জ্ঞান, চিন্তাশক্তি এবং সৃজনশীলতা প্রকাশের সুযোগ পায়।

তিনি উক্ত মাদরাসার শিক্ষা কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন, কমিটির দায়িত্ব, ছাত্রদের পড়ালেখা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঈমানদীপ্ত দিকনির্দেশনা প্রদান করেন। শেষে পুরস্কার বিতরণ পর্বে বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এদিকে কেন্দ্রীয় বেফাক পরীক্ষায় কৃতিত্ব উক্ত মাদরাসার তিনজন মেধাবী ছাত্র বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় স্থান অর্জন করায় এই কৃতিত্বকে সম্মান জানাতে মাদরাসার পক্ষ থেকে যথাক্রমে নগদ ১০,০০০/- ও ৫,০০০/- টাকা এবং বোর্ডের পক্ষ থেকে এককালীন বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিচারকমণ্ডলী, মাদরাসার শিক্ষকমন্ডলী, মাদ্রাসা–মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, সুধীজনসহ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork