1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ৬০-বিজিবির অভিযানে ১ কোটি ৭০ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি উদ্বার  - cumillarswadinsangbad
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ৯:২১|
শিরোনামঃ
প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ৬০-বিজিবির অভিযানে ১ কোটি ৭০ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি উদ্বার 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মে ৫, ২০২৬,
  • 124 Time View
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ৬০-বিজিবির অভিযানে ১ কোটি ৭০ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি উদ্বার

এম এ খায়ের ইমন, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬০-বিজিবি)।

সোমবার (৪মে) সকালে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি সুত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার শশীদল বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হলেও অভিযানে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত শাড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। উদ্ধার হওয়া মালামাল পরবর্তী আইনগত কার্যক্রম শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork