1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
কুমিল্লার চান্দিনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে জমি ও সরকারি খাল ভরাট করার অভিযোগ - উপজেলা প্রশাসন যেনেও নিচ্ছেনা কোন ব্যবস্থা - cumillarswadinsangbad
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| ভোর ৫:১১|
শিরোনামঃ
বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক

কুমিল্লার চান্দিনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে জমি ও সরকারি খাল ভরাট করার অভিযোগ —– উপজেলা প্রশাসন যেনেও নিচ্ছেনা কোন ব্যবস্থা

Reporter Name
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫,
  • 335 Time View
কুমিল্লার চান্দিনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে জমি ও সরকারি খাল ভরাট করার অভিযোগ- উপজেলা প্রশাসন যেনেও নিচ্ছেনা কোন ব্যবস্থা

এম এ খায়ের ইমন, কুমিল্লা জেলা প্রতিনিধি:

কুমিল্লা চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের মোহনপুর গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ ড্রেজার দিয়ে জমি ভরাট এবং সরকারি খাল ভরাট করে বাঁধ নির্মাণের অভিযোগ উঠেছে মোহনপুর গ্রামের মুসলাউদ্দিনের ছেলে বদিউল ও মনির গংদের বিরুদ্ধে।

একই গ্রামের পার্শ্ববর্তী ভুক্তভোগী মনিরুল ইসলাম ও রতন জানান ৫০-৬০ বছর যাবত ৫৬ শতাংশ জমির দন্দে মামলা চলিতেছে এই সম্পত্তির ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে কুমিল্লা বিজ্ঞ আদালত, সেই নিষেধাজ্ঞার কাগজ চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার এবং এসিল্যান্ডকে দেওয়ার পরেও প্রশাসন অজ্ঞাত কারণে কোন ব্যবস্থা নিচ্ছে না বলে জানান ভুক্তভোগী পরিবার।

এ বিষয়ে প্রতিপক্ষ মনিরুল ইসলাম জানান ডিসি অফিস থেকে অবৈধ ড্রেজারের অনুমতি নিয়েছি এবং খাল ভরাটের জরিমানা দিয়েছি আদালতের বিষয়ে তিনি বলেন চান্দিনা উপজেলার নির্বাহী অফিসার ও এসিল্যান্ডকে জানিয়ে আমরা কাজ করিতেছি।

এদিকে ওই অভিযোগের ভিত্তিতে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ভিডিও ধারণ করতে বাধা প্রদান করেন এবং পরে মোবাইল ফোনে এই বিষয়ে নিউজ না করতে হামলা ও প্রাণনাশের হুমকি দেন বদিউল আলম।

চান্দিনা উপজেলা সহকারী কমিশনার ভূমি এর নিকট একাধিকবার এ বিষয়ে জানতে চাওয়া হলেও তিনি ক্যামেরা সামনে কোন মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে জানতে চাওয়া হলে কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার বলেন দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইনের প্রতি শ্রদ্ধা রেখে আদালতের নিষেধাজ্ঞা বাস্তবায়ন ও অবৈধ ড্রেজার বন্ধ করে এবং সরকারি খাল পুনরোদ্ধার করে আইনের বিচার প্রতিষ্ঠা করবেন প্রশাসনের কাছে এমনটাই প্রত্যাশা করেন ভুক্তভোগী পরিবার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork