1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
ওয়ারেন্ট ভুক্ত আসামি কামাল হোসেনকে গ্রেফতার করেছে চান্দিনা থানা পুলিশ - cumillarswadinsangbad
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৯:২১|
শিরোনামঃ
বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক

ওয়ারেন্ট ভুক্ত আসামি কামাল হোসেনকে গ্রেফতার করেছে চান্দিনা থানা পুলিশ

Reporter Name
  • Update Time : সোমবার, আগস্ট ১৮, ২০২৫,
  • 264 Time View
চান্দিনায় ওয়ারেন্ট ভুক্ত আসামী কামাল হোসেনকে গ্রেফতার করেছে চান্দিনা থানা পুলিশ
মোঃ আবুল খায়ের ( কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী কামাল হোসেনকে গ্রেফতার করেছে চান্দিনা থানা পুলিশ। রবিবার (১৭ আগস্ট ) সকালে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে কামাল হোসেনকে গ্রেফতার করে।

দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তবে ওয়ারেন্ট ভুক্ত আসামী কামালের স্ত্রী আয়েশা আক্তারকে আটক করা সম্ভব হয়নি। মামলা সূত্রে জানা যায় অবৈধ পথে বিদেশে মানব পাচারের অভিযোগে বিজ্ঞ আদালতে মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হলে আদম বেপারি চক্রের মূল হোতা কামাল হোসেনকে গ্রেফতার করেছে চান্দিনা থানা পুলিশ। পলাতক রয়েছেন কামালের স্ত্রী আয়েশা বেগম। কামাল হোসেন চান্দিনা উপজেলার গোবিন্দপুর গ্রামের আবদুল সামাদ মেম্বারের ছেলে।

গ্রেফতারকৃত কামাল হোসেন বিজ্ঞ আদালতে লিখিত আপস নামা দিয়ে দুদিনের জন্য জামিনে আসেন। বাড়িতে বসে ভুক্তভোগী আলামিনের সাথে মীমাংসা করে দিবেন। কিন্তু মীমাংসা তো দূরের কথা দেখাই মিলি নি তার। দুদিনের মধ্যে কোন সূরা না হলে বিজ্ঞ আদালত কামাল হোসেন এবং কামাল হোসেনের স্ত্রী আয়েশার বিরুদ্ধে দ্বিতীয়বার গ্রেপ্তার পরোয়ানা জারি করেন। রবিবার সকাল ১১টায় নিজ বাড়ি থেকে কামাল হোসেনকে আটক করে চান্দিনা থানা পুলিশ। পুলিশ আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। গত বছরের জুলাই মাসে দালাল কামাল হোসেন সৌদি আরবে একটি কোম্পানিতে ভালো মানের কাজের ভিসা দেওয়ার প্রলোভন দেখায়। পরে আকামা করা সহ ভিসার মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকায় সৌদি পাঠানোর পর কোন কাজ এবং কোন প্রকার আকামা না দেওয়ায়। কামালের এমন প্রতারণায় সৌদি পুলিশের হাতে ধরা খেয়ে জেল খেটে দেশে ফেরত আসে আল-আমিন।

বিষয়টি স্থানে ভাবে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হলে, ভুক্তভোগীকে আদালতে যাওয়ার পরামর্শ দেন পুলিশ। ২১ জুলাই বিজ্ঞ আদালতে মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।

স্থানীয়রা আরও বলেন অনেক আগে থেকেই মানব পাচারের সাথে জরিত আদম বেপারি কামাল হোসেন। তার বিরুদ্ধে গ্রামে একাদিকবার সামাজিক ভাবে সালিশি বৈঠক হয়েছে।

এবিষয়ে চান্দিনা থানার অফিসার ইনচার্জ জাবেদ উল ইসলাম বলেন বিজ্ঞ আদালতে মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হলে কামাল হোসেনকে আটক করে আদালতে পাঠাই। দোষী সাব্যস্থ হলে জেল হাজতে পেরন করে আদালত।
অবৈধ পথে মানব পাচার রোধে “প্রতিরোধ ও দমন” আইনে, পাচারকারী কামালের সর্বোচ্চ শাস্তি গ্রহনের দাবী জানান ভুক্তভোগীসহ স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork