1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
স্ত্রী বঁটি দিয়ে স্বামীর গলা কেটে পুলিশের কাছে আত্মসমর্পণ - cumillarswadinsangbad
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ৯:২০|
শিরোনামঃ
প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে

স্ত্রী বঁটি দিয়ে স্বামীর গলা কেটে পুলিশের কাছে আত্মসমর্পণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫,
  • 295 Time View

স্ত্রী বঁটি দিয়ে স্বামীর গলা কেটে পুলিশের কাছে আত্মসমর্পণ

আসাদুজ্জামান, গাজীপুর প্রতিনিধি:

আমি ধারালো বঁটি চালিয়ে স্বামীর গলা কেটে ফেলেছি। আমি আত্মসমর্পণ করব। আমাকে পুলিশ পাঠিয়ে থানায় নিয়ে যান।’ গতকাল রোববার দিবাগত ভোররাত ৫টার দিকে এক নারীর এমন ফোনকল পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গাজীপুরের শ্রীপুর থানা-পুলিশ।

আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একই সঙ্গে তাঁর স্ত্রীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনাটি ঘটে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামে।

আহত ব্যক্তির নাম মো. আলমগীর (৩০)। তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাকচর গ্রামের মো. জামাল উদ্দিনের ছেলে। তিনি স্ত্রী মোছা. ফাতেমা খাতুনকে (২৮) নিয়ে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের সিদ্দিকুর রহমানের বাড়িতে ভাড়ায় থাকেন। ফাতেমা ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার চন্দ্রকান্দা গ্রামের আব্দুর রশিদের মেয়ে। আলমগীর-ফাতেমা দম্পতির আট বছরের একটি কন্যাসন্তান রয়েছে।

আলমগীরের ছোট ভাই মো. হৃদয় মিয়া বলেন, ‘অভিযুক্ত ফাতেমার সঙ্গে ১০ বছর আগে ভাইয়ের বিয়ে হয়। তাঁদের আট বছরের একটি মেয়ে রয়েছে। তবে বিয়ের পর থেকে তাঁদের পরিবারে কলহ লেগে থাকত। এর জেরে গতকাল ভোররাত ৫টার দিকে আমার ঘুমন্ত ভাইকে বঁটি দিয়ে গলা কেটে ফেলেন ভাবি। এ সময় ভাইয়ের আর্তচিৎকারে আশপাশের লোকজন এসে এমন অবস্থা দেখে আমাদের খবর দেন।’

হৃদয় মিয়া আরও বলেন, ‘পুলিশ এসে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ভাইকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় মাওনা চৌরাস্তা এলাকার আলহেরা হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ভাইয়ের শারীরিক অবস্থা সংকটাপন্ন। পুলিশ ভাবিকে থানায় নিয়ে গেছে। এ বিষয়ে শ্রীপুর থানায় মামলা করা হয়েছে।’

আটকের আগে ফাতেমা খাতুন সাংবাদিকদের বলেন, ‘আমি কী কারণে এটা করেছি, আপনাকে বললে কী সমস্যার সমাধান হবে? এত দিনে যেহেতু হয়নি, তাই বলে লাভ নেই।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ভোররাতে এক নারী থানায় ফোনকল করে বলেন, ‘আমি ধারালো বঁটি চালিয়ে স্বামীর গলা কেটে ফেলেছি। আমি আত্মসমর্পণ করব।আমাকে পুলিশ পাঠিয়ে থানায় নিয়ে যান।’ এমন ফোনকল পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অভিযুক্ত নারীকে থানায় নিয়ে আসা হয়। ঘটনাস্থল থেকে রক্তমাখা বঁটি জব্দ করা হয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন।

আব্দুল বারিক আরও বলেন, এ ঘটনায় আহত ব্যক্তির ছোট ভাই মো. হৃদয় মিয়া বাদী হয়ে থানায় মামলা করেছেন। আটক নারীকে ওই মামলায় আসামি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork